বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় মৎস্য শিকারির মরদেহ উদ্ধার

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার ভাতশালা-কোমপুর স্লুইস গেট সংলগ্ন এলাকায় মনিরুল ইসলাম (৫২) নামের এক মৎস্য শিকারির মরদেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ভোরে পথচারীরা মরদেহটি দেখে জনপ্রতিনিধিদের খরব দেয়। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসি মরদেহটি মৎস্য শিকারি মনিরুল ইসলামের বলে প্রাথমিক সনাক্ত করে। নিহত ব্যক্তি কুলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৃত আলাউদ্দীনের ছেলে।

পারুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরহাদ হোসেন হিরা জানান, ভাতশালা-কোমপুর স্লুইস গেট সংলগ্ন খালে মনিরুল ইসলাম প্রতিদিন মাছ ধরতে আসে। প্রতিদিনের ন্যায় বুধবার মাছ ধরতে এসে আর বাড়িতে ফিরিনি। ভোরে পথচারীরা তাকে পড়ে থাকতে দেখে আমাদের খবর দেন। পরে স্থানীয়রা মনিরুলকে শনাক্ত করলে তার পরিবারে খবর পাঠানো হয়।

তিনি আরো জানান, যেখানে দেহটি পড়ে আছে তার পাশে খালে মাছ ধরা বঁড়শি পাতা এবং মাছের পাত্রটি রয়েছে। ধারণা করা হচ্ছে বাথরুম শেষে খাল থেকে পানি ব্যবহার করে ওঠার সময় রাস্তার পাশে অসুস্থ হয়ে পড়ে মারা যেতে পারেন। তবে তিনি বহুদিন ধরে অসুস্থ থাকায় ভারী কোন কাজ করতে পারেন না।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আক্তার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মর দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হবে। এরপর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। তবে ওই ব্যক্তি ইতোপূর্বে আর কয়েকবার স্ট্রোকে আক্রান্ত হয়েছিল বলে জানাতে পেরেছি।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী