শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

শাহ জাহান আলী মিটন,সাতক্ষীরা: ” নারীর জন্য বিনিয়োগ,সহিংসতা প্রতিরোধ ” এই স্লোগানকে
সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার ও জেলা প্রশাসন সাতক্ষীরার আয়োজনে শনিবার সকাল ৯ টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক হতে এক র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. এ. কে. এম শফিউল আযম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সরোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম। এসময় আরো বক্তব্য রাখেন নারী নেতৃ জোস্নাদত্ত্ব, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, আব্দুল হাই সিদ্দিকী, সুশীলনের সহকারী পরিচালক জি এম মনির উদ্দিন, আইন ও সালিশ কেন্দ্রের প্রকল্প কর্মকর্তা আজহারুল ইসলাম প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে সুলতানা রাজিয়াসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
এসময় সাতক্ষীরা জেলা পর্যায়ে ও সদর উপজেলা পর্যায়ে ১০ জন জয়ীতাকে পুরস্কার বিতরণ ও সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নারীকে সম্মান করা প্রতিটি পুরুষের দায়িত্ব। সমাজে মেয়েদের ইভটিজিং করা হয়। যারা ইভটিজিং করে তাদের চিন্তা করতে হবে নিজের ঘরেও মা বোন আছে। আমাদের এই দিবস থেকে শিক্ষা নিতে হবে। নারীরা সমাজে পিছিয়ে থাকবে না। তাদেরকে স্বশিক্ষায় শিক্ষা প্রদান করতে হবে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, করবী সুলতানা ও তাসরিনা তাসরিন।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়