শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোটের মাঠে সহিংসতা, কারো কারো প্রার্থিতা বাতিলের ইঙ্গিত ইসির

নির্বাচন কমিশনের কাছে কেউ হেভিওয়েটের নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান। তিনি জানান, ভোটের প্রচারের বেশ কয়েকটি সহিংস ঘটনার পর কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে কমিশন। কারো কারো প্রার্থিতা বাতিল হতে পারে। কিছু তথ্য পাওয়ার পর রোববারই কঠোর সিদ্ধান্ত হতে পারে।

শনিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

ইসির এই কমিশনার বলেন, আমরা নির্বাচন কর্মকর্তাদের সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে বলেছি। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট করার জন্য যা যা করণীয় আমরা করে যাচ্ছি এবং করে যাব।

দায়িত্বে অবহেলার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে ইসি আনিছুর রহমান বলেন, আমরা কাউকে ছাড় দিচ্ছি না। নির্বাচন কর্মকর্তারাও এর বাইরে নন। কোনো রকম দায়িত্বে অবহেলার প্রমাণ পেলে ক্ষেত্র বিশেষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা আইনি পদক্ষেপ নেব, দরকার হলে বদলিও করা হবে।

স্বতন্ত্র প্রার্থীর সমর্থক মারা যাওয়ার ঘটনায় তথ্য চাওয়া হচ্ছে জানিয়ে ইসি আনিছুর বলেন, কখনোই অনাকাঙ্ক্ষিতভাবে মৃত্যু আমরা চাই না। একটা মৃত্যুও চাই না। আমরা নিরপেক্ষতার সঙ্গেই দায়িত্ব পালন করব। বিধি লঙ্ঘনে কোনো ছাড় দেওয়া হবে না, প্রার্থিতা বাতিলের মতো কঠোর সিদ্ধান্তে চলে যাব আমরা। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য যা করার দরকার করে যাব।

সহিংসতার বিভিন্ন ঘটনায় উদ্বেগ প্রকাশ করে কারো কারো প্রার্থিতা বাতিল হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান এই কমিশনার।

স্বতন্ত্র প্রার্থীরা কেন মাঠে দাঁড়াতে পারছেন না, ক্ষমতাসীন দলের প্রার্থীদের কেন আচরণবিধি মানাতে পারছেন না— এমন প্রশ্নের জবাবে ইসি আনিছুর বলেন, আমরা পারছি না, এতে একমত হতে পারছি না। ইতোমধ্যে বিভিন্ন জেলা ঘুরে আসছি। আচরণবিধি বাস্তবায়ন হচ্ছে। মাঠে নিরপেক্ষ অবস্থান আছে। কোনো শঙ্কা, ভয়ভীতি বা আনুকূল্য নাই। আমরা চরম নিরপেক্ষতার জন্য কেউ রেহাই পাবে না।

একই রকম সংবাদ সমূহ

‘কিসের হাসিনা’, মাঝেমধ্যে আওয়াজ-টাওয়াজ শোনা যায় : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী, তাদেরবিস্তারিত পড়ুন

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

  • চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম
  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল