বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কয়লায় নির্বাচনী জনসভায় নৌকায় ভোট চাইলেন নেতৃবৃন্দ

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় সাতক্ষীরা-১ সংসদীয় আসনের নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনের নির্বাচনী জনসভায় উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে নৌকার জন্য ভোট চাইলেন।

রবিবার সন্ধ্যায় উপজেলার কয়লা হাইস্কুল ময়দানে নৌকা প্রতীকের নির্বাচনী জনসভায় নৌকার প্রার্থী ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও গণতন্ত্রকে সমুন্নত রাখতে সকলের কাছে নৌকায় ভোট প্রার্থনা করেন।
তিনি বলেন, সকল ষড়যন্ত্র পরাভূত করে ৭ জানুয়ারির নির্বাচনে আপনার মূল্যবান ভোট নৌকায় প্রদান করুন।

জনসভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

কয়লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিদুল ইসলামের সভাপতিত্বে নৌকার সমর্থনে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা কৃষকলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মাহফুজা খানম রুবি, তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদা খাতুন পাপড়ি, তালা উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক এনামুল হক, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী, সাধারণ সম্পাদক আলিমুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ নাজনীন খুকু, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রউফ, আ.লীগ নেতা লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, কয়লা ইউপি চেয়ারম্যান শেখ সোহেল রানা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আশিকুর রহমান মুন্না, যুবলীগ নেতা শহীদ আলি, মাসুমুজ্জামান মাসুম, মোস্তাফিজুর মোস্তাক প্রমুখ।

সভা সঞ্চালনা করেন ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মাস্টার জাহাঙ্গীর হোসেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান