শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রয়াত রাজনীতিক আজিজুল হক চৌধুরির ৯ম মৃত্যুবার্ষিকী ২৫ ডিসেম্বর

মোস্তফা হোসেন বাবলু, কলারোয়া: কলারোয়া পৌরসভার সাবেক প্রশাসক প্রয়াত রাজনীতিক আজিজুল হক চৌধুরীর ৯ম মৃত্যুবার্ষিকী ২৫ ডিসেম্বর। তিনি অনলাইন নিউজ পোর্টাল দৈনিক নতুন সূর্যের সম্পাদক ও প্রকাশক সাংবাদিক আরিফুল হক চৌধুরীর পিতা।
আজিজুল হক চৌধুরী নিজ নামে স্বমহিমায় উজ্জল। বর্ণাঢ্য জীবনের অধিকারী এই ব্যক্তি তার জীবদ্দশায় মানুষের জীবনমান উন্নয়নের জন্য অকাতরে বহু সামাজিক উন্নয়ন মূলক কাজ করে গেছেন। সহযোগী মুক্তিযোদ্ধা বর্ষীয়ান এই রাজনিতিবিদ কলারোয়া পৌরসভার প্রতিষ্ঠাতা প্রথম প্রশাসক। তিনি একাধারে কলারোয়া সরকারি কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ও সরকারিকরণে সমন্বয়কারি, কলারোয়া বালিকা বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা, কলারোয়া আলিয়া মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন। জীবদ্দশায় তিনি জাতীয় পার্টি ও পরে মৃত্যুর আগ পর্যন্ত বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদসহ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডে তার অবদান গভির শ্রদ্ধা ভরে স্বরণ করে কলারোয়াবাসী। আধুনিক কলারোয়া গড়ার পিছনে যাদের অবদান তাদের মধ্যে অন্যতম আজিজুল হক চৌধুরী।
মরহুমের ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৫ ডিসেম্বর রাতে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব