বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে প্রজনন স্বাস্থ্য পরিসেবা প্রচারে সভা

জি.এম আবুল হোসাইন : ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে” নারী ও কিশোরীদের স্বাস্থ্য এবং সুরক্ষা” প্রকল্পে কমিউনিটি ক্লিনিক ইউপিএইচএফসি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা বৃন্দের সাথে কমিউনিটির কিশোরী ও নারীদের জন্য প্রজনন স্বাস্থ্য পরিসেবা প্রচারে সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ২৪শে ডিসেম্বর সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের হলরুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

পরিসেবা প্রচার সভায় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. ফরহাদ জামিল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকতা মো. আব্দুস সেলিম, ব্রেকিং দ্য সাইলেন্স’র সাতক্ষীরা অফিস ইনচার্জ মো. শরিফুল ইসলাম প্রমুখ। এসময় ফিংড়ী ও আলিপুর ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, স্বাস্থ্য সহকারি, পরিবার কল্যাণ সহকারি,পরিবার কল্যাণ পরিদর্শক, ফ্যামিলি প্ল্যানিং ইসপেক্টর সহ নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের প্রজেক্ট অফিসার মোছা. সাজেদা হোসেন, কমিউনিটি সোশ্যাল ওয়ার্কার মো. মনির হাসান, মো. সালাউদ্দীন ও হুমায়রা জামান উপস্থিত ছিলেন।

কিশোরী ও নারীদের জন্য প্রজনন স্বাস্থ্য পরিসেবা প্রচার সভায় ব্রেকিং দ্য সাইলেন্স ও প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করা হয়। প্রকল্পের প্রজেক্ট অফিসার যৌন প্রজনন স্বাস্হ্য অধিকার ইস্যুতে দক্ষতা বৃদ্ধি নানাদিক তুলে ধরেন। উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার বলেন পিছিয়ে পড়া জনগোষ্ঠী সহ সকল শ্রেণী পেশার মানুষের সেবা দেওয়া আমাদের দায়িত্ব ও কর্তব্য তবুও আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী কে সেবার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে তাহলে পিছিয়ে জনগোষ্ঠী স্বাস্থ্য সচেতন হবে। উপজেলা স্বাস্থ্য অফিসার বলেন, কায়পুত্র, ঋষি, রাজবংশী ও পাড়ুই সম্প্রদায়ের মানুষেরা অসচেতন বলে তারা পিছিয়ে পড়েছে। তারা পিছিয়ে পড়ার কারণে নানা রকম অসুস্থতায় ভোগে তাদের কে যদি বিশেষ করে শিশুদের প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করা যায় তাহলে শিশুমৃত্যুর হার অনেক কমে আসবে। গর্ভবতী মায়েদের কমিউনিটি ক্লিনিক থেকে যে সকল সেবা দেওয়া হয় সে সকল সেবা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষেত্রে নিশ্চিত করা সম্ভব হলে তারা উপকৃত হবে। নারী ও কিশোরীদের গোপনীয়তা রক্ষা করে সেবা নিশ্চিত করার জন্য সকল স্বাস্থ্য কর্মীদের প্রতি তিনি আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা

সাতক্ষীরার ঐতিহ্যবাহী ও সুনামধন্য চিত্রাঙ্কন প্রতিষ্ঠান ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি তথাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতাবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা
  • সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে গভর্নিং বডির সভাপতির মতবিনিময়
  • সাতক্ষীরায় আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ
  • উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা