শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সারাদেশে নারী ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় প্রতিবাদী মানববন্ধন

নেয়াখালীর বেগমগঞ্জে বিবস্ত্র করে নারী নির্যাতন ও ফেসবুকে ভিডিও ছড়িয়ে দেওয়া, সিলেটের এমসি কলেজে নববধুকে গণধর্ষণসহ সারাদেশে নারী ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় প্রতিবাদ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টা থেকে দেড় ঘন্টাব্যাপি শহরের শহিদ আলাউদ্দিন চত্বরে অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ বিক্ষোভ ও মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা নাগরিক কমিটির আহবায়ক মো. আনিসুর রহিম।

এছাড়াও সাতক্ষীরার শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলা সদরে অনুরূপ প্রতিবাদী কর্মসূচি পালন করা হয়।

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবানে অনুষ্ঠিত মানববন্ধনে উদীচী শিল্প গোষ্টি, জেলা মহিলা পরিষদ, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন, লায়ন্স ক্লাব অব সাতক্ষীরা, নিউজ নেটওয়ার্ক, উত্তরণ, স্বদেশ, প্রগতি, সুশীলন, পানি কমিটি, জলবায়ু পরিষদ, বরসা, চুপড়িয়া মহিলা সমিতি, বাংলাদেশ ভিশন, হেডসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ব্যানারসহ অংশগ্রহণ করে।

বক্তব্য রাখেন প্রফেসর আব্দুল হামিদ, এড. শেখ আজাদ হোসেন বেলাল, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, এম কামরুজ্জামান, ওবায়দুস সুলতান বাবলু, প্রভাষক ইদ্রিশ আলী, নারী নেত্রী জোন্সা দত্ত, চৈতালী মুখার্জী, মরিয়ম মান্নান, অধ্যাপক সালেহা আক্তার, মধাব চন্দ্র দত্ত, কমরেড আবুল হোসেন, এড. মনির উদ্দিন, অপারেশ পাল, শেখ সিদ্দিকুর রহমান, রঘু নাথ খা, নাজমুল হাসান মুন্না, লুইস রানা গাইন, কায়সারুজ্জামান হিমেল, নিত্যা নন্দ সরকার, মনিরুজ্জামান জোয়ার্দ্দার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখছেন জেলা নাগরিক কমিটির সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ।

প্রতিবাদ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পরিচালনা করেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির যুগ্ম-সদস্য সচিব আলিনুর খান বাবলু।

বক্তারা সাম্প্রতিক সময়ে সাতক্ষীরার তালায় ইভটিজিং এর শিকার হয়ে বিউটি মন্ডলের আত্মহত্যা, নির্যাতন সইতে না পেরে পাটকেলঘাটার টুম্পার আত্মহত্যা, কালিগঞ্জে তরুণীর যৌন হয়রানী, শহরের সরকারপাড়ায় পঞ্চম শ্রেণির শিশুকে অপহরণ, কালিগঞ্জে গাছে ঝোলানো অবস্থায় নবজাতক উদ্ধারসহ বিভিন্ন ঘটনা উল্লেখ করেন।

বক্তারা বলেন, পরিস্থিতি দিনকে দিন ভয়নক আকার ধারণ করছে। কিন্তু অধিকাংশ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সারাদেশে প্রতিবাদের ঝড় না উঠলে কর্তৃপক্ষের টনক নড়ে না। বক্তারা সারাদেশে নারী ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে সকলকে রুখে দাড়ানোর আহবান জানান।


সূত্র: পত্রদূত।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি

সারাদেশে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়, আইন-শৃঙ্খলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ইটগাছাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস