বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুযোগ পেলে বিসিবির সেরা সভাপতি হবো : সাকিব

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান। ওদিকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন যুব ও ক্রীড়া মন্ত্রী হয়েছেন। মেয়াদ শেষ হলে তিনি বিসিবি সভাপতির পদ থেকে দিতে চান। তখন কে হবেন বোর্ড সভাপতি তা নিয়ে ক্রীড়াঙ্গন সরগরম।

সাকিব আল হাসানও পরবর্তী বিসিবি সভাপতি হওয়ার আলোচনায় আছেন। বিষয়টি নিয়ে বাংলা টাইগার্সকে বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার জানিয়েছেন, তিনি সুযোগ পেলে বিসিবির ইতিহাসের সেরা সভাপতি হবেন। ওই বিশ্বাস তার মধ্যে আছে।

সাকিব বলেন, ‘বিসিসি সভাপতি হওয়ার সুযোগ আসলে আমি তা মিস করতে চাইবো না। আমি বিশ্বাস করি, আমি যখন (বোর্ডে) যাবো অবশ্যই সেরা সভাপতি হবো। পারি, না পারি পরের কথা। আমার যদি সেরা হওয়ার চিন্তাই না থাকে সেরা কীভাবে হবো। তবে পাপন ভাই এতোদিন অনেক কিছু করেছেন। তার অর্জন ছোট করে দেখার সুযোগ নেই।’

সাকিব জানিয়েছেন, বিসিবি সভাপতি হিসেবে নাজমুল হাসান পাপন ও আ হ ম মুস্তফা কামাল অনেক কিছু করেছেন। তাদের অবদান ছিল বলেই বাংলাদেশ ক্রিকেটে এতোদূর এসেছে। তাছাড়া সম্ভব ছিল না।

সাকিব বলেন, ‘এর আগে পাপন ভাই, কামাল ভাই ছিলেন। তারা অসাধারণ কাজ করেছেন। তাছাড়া আমাদের ক্রিকেটে এতো উন্নতি হতো না। তারা যার যার জায়গায় ও সময়ে সেরা। তুলনা করা যাবে না। হয়তো অনেক কিছু নিয়ে সমালোচনা হয়, হয়তো আরও কিছু করতে পারতেন। তবে সেটা তাদের জায়গায় গেলেই বোঝা যাবে।’

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩বিস্তারিত পড়ুন

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

যাত্রীদের বাড়তি চাপ ও চাহিদা বিবেচনায় নিয়ে মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিটবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • বিদ্যুতের দাম বাড়লো
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা