সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি বাতিল করে রাজপথের পরীক্ষিত যোদ্ধাদের নিয়ে কমিটি গঠনের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সদর উপজেলা ও শহর স্বেচ্ছাসেবক দলের ব্যানারে বুধবার দুপুরে শহরের সঙ্গীতা মোড়স্থ সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষুদ্ধ নেতা-কর্মীরা এ সময় কপালে কালো কাপড় ও ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ গ্রহন করেন।

বক্তারা বলেন, বর্তমান স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটিতে যাদের রাখা হয়েছে তারা কোন দিন রাজ পথে আন্দোলন সংগ্রামে ছিলেন না।
তাদেরকে রোহিঙ্গা আখ্যায়িত করে বক্তারা আরো বলেন, অধিকাংশ দলীয় নেতাকর্মীরা তাদের ঠিকমত চেনেন না। এ সময় তারা খুলনার মুদি দোকানী ও সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহম্মেদ মানিকের পকেট কমিটি দ্রুত বাতিল করে রাজপথের পরীক্ষিত সৈনিকদের নিয়ে কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় নেতাদের প্রতি আহবান জানান।

বিক্ষোভ সমাবেশে এ সময় বক্তব্য রাখেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সালাউদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম হিমু, সদর উপজেলা স্বোচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি আসাদুজ্জামান খোকা, শহর স্বেচ্ছাসেবক দলের সভাপতি রেজাউল ইসলাম রেজা, সাধারণ সম্পাদক রুহুল আমিন পাড়, সাংগঠনিক সম্পাদক শিবলুর রহমান, সাবেক ছাত্র নেতা রাজিবুল ইসলাম রাজিব প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন আহসান উল্লাহ, শেখ আজিজুর রহমান সেলিম, শামসুর রহমান, শাহারিয়ার রহমান, হাফিজুর রহমান প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও মেসার্স জেনিত এন্টারপ্রাইজবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদরে জমিজমা সংক্রান্ত পূর্ব শুত্রুতার জের ধরে পাটকেলঘাটা পূবালীবিস্তারিত পড়ুন

জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ই অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন