সাতক্ষীরার কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবে দৈনিক পত্রদুত পত্রিকার জন্মদিন পালিত


প্রেসবিজ্ঞপ্তিঃ বহু আলোচিত সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদুত পত্রিকা ২৯ পেরিয়ে ৩০ এ পদাপর্ণ উপলক্ষে শহরের কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠিত হয়েছে।
(২৪ জানুয়ারী) বুধবার বিকেলে শহরের সিটি কলেজ মোড়স্থ কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবে দৈনিক পত্রদুত পত্রিকার নিজস্ব প্রতিনিধি সেলিম হোসেনের আয়োজনে এবং তার সভাপতিত্বে দৈনিক পত্রদুত পত্রিকার ২৯ পেরিয়ে ৩০ এ পদাপর্ণ আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল আলম এর সঞ্চলনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাতক্ষীরা ভুমিহীন সমিতির সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে দোয়া প্রার্থী মোঃ কওছার আলী, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন এর সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষক প্রদীপ মন্ডল, দৈনিক কালেরচিত্র পত্রিকার চীফ রিপোটার জাহিদ হোসাইন, সাংগঠনিক সম্পাদক শেখ মিজানুর রহমান, লাবসা ইউনিয়ন ভুমিহীন সমিতির সভাপতি শেখ রিয়াজুল ইসলাম , কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের মহিলা সম্পাদিকা শাহানারা খাতুন রিনা, জাহাঙ্গীর আলম, সোহরাব হোসেন প্রমূখ।
বক্তারা বলেন, ২৩ জানুয়ারী প্রকাশনার ২৯ বছর পূর্ণ করল দৈনিক পুত্রদূত। নানা চড়াই-উতরাই ও কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে দৈনিক পত্রদূত আজ গণমানুষের মুখপাত্রে পরিণত হয়েছে। দৈনিক পত্রদূতের পাতায় পাতায় পাঠকের স্বপ্নে ভরা। দৈনিক পত্রদূত নির্ভীক, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও নির্দলীয় সাংবাদিকতার প্রতি অঙ্গীকারে আবদ্ধ দৈনিক পত্রদূত।
সংবাদপত্র কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অভিপ্রায় প্রকাশের বাহন হতে পারে না। দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িকতা, আন্তর্জাতিক চেতনা, নারী অধিকারের পক্ষে দৈনিক পত্রদূত। সব ধরনের দুর্নীতি-অনিয়ম, অন্যায়-অবিচারের বিরুদ্ধে দৈনিক পত্রদূত সোচ্চার।
নিজ নিজ এলাকার খবর, ব্যবসা-বাণিজ্যের খবর, লেখাপড়া, বিনোদন, নারী, শিশু-কিশোর, তারুণ্য, সাহিত্য-শিল্প-সংস্কৃতি, বিজ্ঞান-কম্পিউটার, খেলাধুলাসহ জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রত্যাশার আলো দেখায় দৈনিক পত্রদূত।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন


