শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা প্রশাসকের সাথে জাতীয় শ্যুটিং প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সৌজন্য সাক্ষাৎ

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলা প্রশাসক ও সাতক্ষীরা রাইফেল ক্লাবের সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির এর সাথে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন ২৭ তম আন্ত: ক্লাব জাতীয় শ্যূটিং প্রতিযোগিতা ২০২৪ এ অংশগ্রহণকারী সাতক্ষীরা রাইফেল ক্লাবের জেলা টিম ।

২ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাবু, যুগ্ন সাধারন সম্পাদক এনসান বাহার বুলবুল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহীন,ন্যাশনাল স্যুটার ও রাইফেল ক্লাবের সদস্য মাহফুজার রহমান, টিম ম্যানেজার ঈসা গাজী, মো: শাহজাহান কবির। আগামী ৬ ফেব্রুয়ারি ২৭ তম আন্ত: ক্লাব জাতীয় শ্যূটিং প্রতিযোগিতায় সাতক্ষীরা থেকে অংশগ্রহণ করবেন, স্যুটার তাহমীদ শাহরিয়ার রেজা,সজীবুর রহমান,শেখ মো: সৌরভ,মো: ফরহাদ হোসেন,শিহাব মাহমুদ,শেখ রেহানুল কবির,তাসফিয়া হাসান শাম্মী, অপু কর্মকার,মোহাম্মদ বিন কবির,মারিয়া সুলতানা, ইসরাত শারমিন, মেহজাবীন স্নেহা,তাসমিম,ইসরাত জাহান, নুসরাত আমিন,প্রেনা মির্জা,লামিসা মীর্জা,শফিকুল ইসলামসহ সর্বমোট ১৮ জন।

এ সময় বিদায়ী টিমকে সাতক্ষীরা জেলা প্রশাসক ও সাতক্ষীরা রাইফেল ক্লাবের সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ধৈর্য ও সাহসিকতার সহিত খেলা করতে হবে । সব সময় মনোবল দৃঢ় রাখলে
বিজয়ী হবে। ফুটবল, ক্রিকেটে সাতক্ষীরার খেলোয়াররা দেশের সুনাম বয়ে আনছে তোমরাও এই খেলায় সাতক্ষীরা তথা দেশের সুনাম বয়ে আনবে।

একই রকম সংবাদ সমূহ

শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব’র জরুরী সাধারণ সভা

নিজস্ব প্রতিনিধি: শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের