বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্বেচ্ছাসেবক দলের পা হারানো নেতার পাশে বিএনপি

দলীয় কর্মসূচিতে গিয়ে হামলায় পা হারানো লক্ষ্মীপুর সদর পূর্ব স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মোক্তার হোসেনের পাশে দাঁড়িয়েছে বিএনপি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বৃহস্পতিবার ব্র্যাক কৃত্রিম পা সংযোজন কেন্দ্রে তাকে কৃত্রিম পা ও আর্থিক সহযোগিতা হস্তান্তর করেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এছাড়া মোক্তার হোসেনের চিকিৎসার সার্বিক খোঁজখবর রাখছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, গত ২৩ নভেম্বর লক্ষ্মীপুরে হরতাল কর্মসূচি পালনকালে পুলিশ ও আওয়ামী লীগের সমর্থকরা মোক্তার হোসেনের কৃত্রিম পা ভেঙে দেন।

ভিন্নমত পোষণকারীদের ওপর অমানবিক আচরণ করা হচ্ছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের সঙ্গে ভিন্নমত পোষণকারীদের ওপর অমানবিক আচরণ করা হচ্ছে।

শুক্রবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।

নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আকবর হোসেন এবং তার ছেলে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রনির বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যৌথ হামলা, বাড়ির লোকজনদের সঙ্গে অশালীন আচরণ ও নগদ অর্থসহ স্বর্ণের গহনা লুটের ন্যক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেন রিজভী।

রিজভী বলেন, গত দেড় দশক ধরে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের এবং অবৈধ আওয়ামী সরকারের সঙ্গে ভিন্নমত পোষণকারীদের ওপর অমানবিক আচরণ করা হচ্ছে।

তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একতরফাভাবে অনুষ্ঠানের মাধ্যমে জোর করে রাষ্ট্রক্ষমতা দখল করে বর্তমান গণবিচ্ছিন্ন সরকার আরও হিংস্র হয়ে উঠেছে। তবে এভাবে বিএনপিসহ বিরোধী দল ও মতের মানুষদের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়ে অবৈধ আওয়ামী সরকার নিজেদের অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করতে পারবে না। কারণ জনগণ এখন আওয়ামী দখলদার ও লুটেরা সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখলকারীদের পতন না হওয়া পর্যন্ত জনগণ আন্দোলন-সংগ্রাম চালিয়ে যেতে দৃঢ় সংকল্পবদ্ধ।

রিজভী বলেন, ৭ জানুয়ারি ডামি নির্বাচনের পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী নেতাকর্মীদের গ্রেফতারের উদ্দেশ্যে বাড়িতে বাড়িতে অভিযানের নামে নারকীয় কর্মকাণ্ড চালাতে বেপরোয়া হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় আকবর হোসেন ও শাহাদাত হোসেন রনির বাড়ি-ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় পুলিশ। তারা বাড়ির লোকজনদের সঙ্গে অশালীন আচরণ ও নগদ ৩ লাখ ৭০ হাজার টাকাসহ একটি স্বর্ণের চেইন লুট করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখন আরও তীব্রমাত্রায় কতৃর্ত্ববাদী ও ফ্যাসিস্ট আওয়ামী সরকারের লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করছে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩বিস্তারিত পড়ুন

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

যাত্রীদের বাড়তি চাপ ও চাহিদা বিবেচনায় নিয়ে মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিটবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিদ্যুতের দাম বাড়লো
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • বাংলাদেশে একটি ‘বড় হত্যাকাণ্ড’র সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা ছিল: দাবি মমতার
  • নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকার: অর্থমন্ত্রী
  • মোহাম্মদপুরে সন্ত্রাসী সমস্যা ওভারনাইট সমাধানযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
  • শিগগিরই মন্ত্রিসভায় নতুন মুখ, আসতে পারেন যেসব জেলা থেকে
  • স্বজন-প্রতিবেশীদের সাক্ষ্যে উঠে এলো রামিসা হত্যার ভয়াবহ চিত্র