শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ধর্ষকদের উৎসব চলছে: রিজভী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও সিলেটের এমসি কলেজের মতো বাংলাদেশের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এখন ধর্ষকরা উৎসব করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) যুবদলের নেতাকর্মীদের নিয়ে নয়াপল্টন এলাকায় লিফলেট বিতরণকালে এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, দেশে এক দুর্বিষহ দুঃশাসন চলছে। বিএনপিসহ বিরোধী দলের ওপর নিপীড়ন চলছে। নেতাকর্মীদের বাড়িঘর তছনছ করা হচ্ছে। ছেলেকে না পেলে বাবাকে বা ভাইকে, বাবাকে না পেয়ে ছেলেকে এমনকি নারীদেরও তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এই অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা দাঁড়ালেই মানুষের মধ্যে আস্থা ফিরে আসবে। কারণ- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সিলেটের এমসি কলেজের মতো দেশের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে এখন ধর্ষকদের উৎসব চলে।

এ সময় ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জাতীয়তাবাদী দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের লড়াই চালানোর আহ্বান জানান রিজভী। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে। জনগণ একদিন গুম-খুনের বিচার করবে। দেশের ঐক্যবদ্ধ মানুষের আন্দোলনে এই সরকারের পতন অনিবার্য বলেও মন্তব্য করেন বিএনপির এইনেতা।

একই রকম সংবাদ সমূহ

সীমান্তের বাইরে আছে ‘বন্ধু-অংশীদার, প্রভু নয়’: পররাষ্ট্রমন্ত্রী

সীমান্তের বাইরে আছে ‘বন্ধু-অংশীদার, প্রভু নেই’ বলেন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।বিস্তারিত পড়ুন

প্রতিরক্ষা ও এভিয়েশনে একসঙ্গে কাজ করবে ঢাকা-আঙ্কারা: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করতে প্রতিরক্ষা, এভিয়েশন,বিস্তারিত পড়ুন

শাহজালাল বিমানবন্দর এলাকাকে নীরব এলাকা ঘোষণা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকাকে নীরব এলাকা ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের
  • ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা
  • বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়
  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিদ্যুতের দাম বাড়লো
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • বাংলাদেশে একটি ‘বড় হত্যাকাণ্ড’র সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা ছিল: দাবি মমতার
  • নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকার: অর্থমন্ত্রী