বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার সমাপনী

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি বিষয়ক ৩ দিনব্যাপী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) উপজেলা ডাকবাংলো চত্বরে ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃৃষি অঞ্চলের জলবায়ুু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় দেবহাটা কৃৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়। এর আগে ২৭ ফেব্রুয়ারী  মেলার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেবহাটা উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার শওকত ওসমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা খামারবাড়ির উপপরিচালক কৃৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর। বক্তব্য দেন সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, কৃষক জাহিদ হাসান। অনুষ্ঠানে উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সীমান্ত কুমারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা যথাক্রমে মোস্তফা মোস্তাক আহম্মেদ, মনিরুল ইসলাম, আহম্মদ সাঈদ, আফজাল হোসেন, ইব্রাহিম খলিল, জাহিদ হোসেন, আলাউর রহমান সিদ্দিকী, আবুল কালাম আজাদ, ইউনুস আলী সহ কৃৃষক-কৃৃষাণীরা। এসময় কৃৃৃষিতে ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে লবন প্রতিরোধ করে সবজি, মসলা, ফল, উৎপাদন, সর্জন পদ্ধতি, রিলে চাষ, পলিমালচ, অগভীর রিজ-ফারো, টাওয়ার ও বস্তা পদ্ধতি, পুষ্টি গ্রাম, কৃৃষিপণ্য ও যন্ত্রপাতির ১০ টি স্টল প্রদর্শন করা হয়। এতে বিশাল পেঁপে প্রদর্শন করে কামটার জাবেদ সরদার, বিশাল শালগম প্রদর্শন করে কাজিমহল্যার নজরুল ইসলাম, ওলকপিতে চাঁদপুরের আব্দুল গফ্ফার, বারী বেগুন-১২ তে দেবীশহরের আরিজুল ইসলাম, মানকচুতে এনামপুরের রাহাত আজাদ নার্সারি ফলের প্রদর্শনীতে পুরস্কার প্রাপ্ত হন।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী