শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় রমজান ও বিভিন্ন জাতীয় দিবসের প্রস্তুতি সভা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় রমজানের পরিত্র রক্ষা ও নিয়মিত বাজার মনিটরিং এবং বিভিন্ন জাতীয় দিবস যথাযথ মর্যদায় পালনের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মার্চ) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে ও সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান।

উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিপা রানী সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই সেলিম রেজা, সাতক্ষীরা প্রেসক্লাবের আহবায়ক ও বাংলাদেশ বেতারের সাতক্ষীরা প্রতিনিধি ফারুক মাহাবুবুর রহমান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম।

সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলি মোর্তোজা মোহাম্মাদ আনারুল হক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুভাষ ঘোষ, সাবেক ডেপুটি কমান্ডার ইয়াসিন আলী, বীরমুক্তিযোদ্ধা নাজমুস শাহাদাৎ নফর বিশ্বাস, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ।

জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আবু রাহান তিতু, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, শিক্ষা অফিসার শেখ ইদ্রিস আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, তথ্য কর্মকর্তা মৌসুমি সুলতানা, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, সরকারি খান বাহাদুর আহছান উল্লা কলেজের প্রভাষক আবু তালেব, দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিটশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল, দেবহাটা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার পাল সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
সভায় সিদ্ধান্ত হয় পবিত্র রমজান উপলক্ষে নিয়মিত বাজার মনিটরিং করা হবে।

খোঁলা বাজারে কেউ ইফতারি বিক্রি করলে মোবাইল কোর্টের ব্যবস্থা। বাজার ও খাদ্যের মান নিয়ন্ত্রনে ভ্রাম্যমান আদালত সর্বদা তৎপর থাকবে। অস্বাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে তথ্য পেলেই আইনগত ব্যবস্থা। সেহারি, ইফতারি, তারাবি চলাকালিন সময়ে বিদ্যুৎ সরবাহ অব্যাহত রাখতে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়।

সেহেরীর পূর্বে দীর্ঘ সময় ধরে মাইক না বাজিয়ে নির্দিষ্ট সময়ে অন্য ধর্মের মানুষ, শিশু ও অসুস্থদের কথা মাথায় রেখে ধর্মীয় কর্মকান্ড পালনের সিদ্ধন্ত গৃহিত হয়। পাশাপাশি অন্যধর্মের অনুষ্ঠান পালন করতে গিয়ে মুসলিমদের কোন সমস্যা সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখার জন্য বলা হয়।

এছাড়া আগামী ১৭ ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সকাল সাড়ে ৯ টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ, শিশু সমাবেশ, আলোচনা সভা, দোয়া মোনাজাত সহ বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে দোয়া অনুষ্ঠান ও রাত ১০ টায় সমগ্র উপজেলায় এক মিনিট বিদ্যুৎ সংযাগ বন্ধ রেখে দিবস পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সূর্যদয়ের সাথে সাথে পতাকা উত্তোলন, সকাল ৮ টায় বঙ্গবন্ধু মুর‌্যালে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, শিশুদের বিভিন্ন প্রতিযোগীতা, আলোক সজ্জা করা, বীরমুক্তিযোদ্ধাদের কবর জিয়রত ও আত্মার শান্তি কামনায় দোয়া, মুক্তিযোদ্ধা পরিবারে সম্মাননা প্রদান, পুরস্কার বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সিদ্ধান্ত নেওয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন