বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় দেশ রূপান্তর পত্রিকার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সবার ভালবাসায় সময়ের আধুনিক গণমাধ্যম দেশ রুপান্তর পত্রিকা এগিয়ে যাক। দায়িত্বশীলদের পত্রিকা ঘোষিত পত্রিকাটি দায়িত্বশীল সাংবাদিকতায় এগিয়ে যাক। সাধারণ মানুষের সংবাদ তুলে ধরতে এগিয়ে যাক দেশ রূপান্তরের সাংবাদিকরা। এমন মন্তব্য করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরা অফিসার্স ক্লাবের ভিআইপি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠান, ইফতার ও কেককাটার আয়োজনে এসব কথা বলেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে সাতক্ষীরা পুলিশ সুপার বলেন, সাতক্ষীরার সাংবাদিকতা সম্পর্কে নেতিবাচক ধারণা শুনতাম। কিন্তু সাতক্ষীরায় এসে জানা গেলো সাতক্ষীরার সাংবাদিকতার অতীত ও বর্তমান যথেষ্ঠ সমৃদ্ধ। দেশ রূপান্তর পত্রিকা ও এই পত্রিকার সাংবাদিকদের হাত ধরে দেশের সাংবাদিকতা আরও এগিয়ে যাক বলে মন্তব্য করেন সাতক্ষীরা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী।

সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আমানুল্লাহ আল হাদী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দেশ রূপান্তরের সাতক্ষীরা প্রতিনিধি শরীফুল্লাহ কায়সার সুমন।

আলোচনা করেন দৈনিক কালের চিত্রের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ, বাংলাদেশ আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সাতক্ষীরা চেম্বার অফ কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু, বিএডিসি’র উপ-পরিচালক কৃষিবিদ মনোয়ার হোসেন খান বকুল, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সাংবাদিক মনিরুল ইসলাম মিনি, দক্ষিণের মশালের সম্পাদক ও ক্যাবের জেলা সভাপতি অধ্যক্ষ আশেক ই এলাহী, দুর্নীতি প্রতিরোধ কমিটি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ডা: আবুল কালাম বাবলা, চ্যানেল টোয়েন্টি ফোরের সাতক্ষীরা প্রতিনিধি আমিনা বিলকিস ময়না, ঋশিল্পী’র পরিচালক ভিনসেনজো ফালকোনে এনসো, সুশীলনের আক্তারুজ্জামান পল্টু, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইয়াহিয়া ইকবাল, নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী, সম্প্রীতি বাক ও শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন।

পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা শেষে ৫কেজি ওজনের কেককাটা হয় এবং ইফতারির আয়োজন করা হয়। অনুষ্ঠানে পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক প্রয়াত অমিত হাবিবের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব’র জরুরী সাধারণ সভা

নিজস্ব প্রতিনিধি: শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের