বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির কুল্যায় তথ্য বুথ ক্যাম্প অনুষ্ঠিত

জি এম আল ফারুক, আশাশুনি: আশাশুনি উপজেলার কুল্যায় তথ্য বুথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে দশটায় কুল্যা ইউনিয়ন পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অগ্রগতি সংস্থার আয়োজনে অনুষ্ঠিত তথ্য বুথ ক্যাম্পে সভাপতিত্ব করেন কুল্যা ইউপি চেয়ারম্যান এস এম ওমর সাকী ফেরদৌস পলাশ।

ইউএসএআইডি এর আর্থিক সহায়তায় অনুষ্ঠানে তথ্য প্রযুক্তি নিয়ে আলোচনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার শাহিনুর রহমান, উপ সহকারী কৃষি কর্মকর্তা তরিকুল ইসলাম, অগ্রগতি সংস্থার স্টাফ প্রোজেক্ট কো-অরডিনেটর আল-মামুন, আশাশুনি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ বাদশা, কুল্যা ইউপি’র সচিব সেরাজুল ইসলাম প্রমুখ।

তথ্য বুথ ক্যাম্পে পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং প্রান্তীক নারীদের মাঝে সচেতনতা বৃদ্ধি করা এবং তাদেরকে সঠিক তথ্য পাওয়ার লক্ষ্যে তথ্য অধিকার আইন ২০০৯ এর আলোকে অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রোগ্রাম অফিসার জাহিদা জাহান মৌ।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়