শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় নারী ও কিশোরীদের স্বাস্থ্য এবং সুরক্ষা” প্রকল্পের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জি.এম আবুল হোসাইন, সাতক্ষীরা: ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে “নারী ও কিশোরীদের স্বাস্থ্য এবং সুরক্ষা” প্রকল্পে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার এবং জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে নারী ও কিশোরীদের সাথে নেতৃত্ব এবং যোগাযোগ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ব্রেকিং দ্য সাইলেন্স’র সাতক্ষীরা প্রকল্প অফিসে ২৪ এপ্রিল বুধবার (২৪ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে অক্সফাম বাংলাদেশ এর সহযোগিতায় উক্ত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র প্রকল্প অফিস ইনচার্জ মো. শরিফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, আলিপুর ও ফিংড়ি ইউনিয়নের নির্বাচিত ১৮টি নারী ও কিশোরী গ্রুপের মোট ৩০জন সদস্য। নারী ও কিশোরীদের প্রশিক্ষণ কর্মশালায় সংস্থা ও প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, লিডারশিপ ও কার্যকারী যোগাযোগ, একজন ভালো লিডারের দায়িত্ব ও কর্তব্য।

কার্যকারী যোগাযোগ সফল করতে দায়িত্ব ও কর্তব্য, কমিউনিটিতে কিশোরী হিসেবে তার লিডারশিপ ও কার্যকরী যোগাযোগের মাধ্যমে যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার বাস্তবায়ন এবং লিঙ্গভিত্তিক সহিংসতা রোধে ভূমিকা পালন, বয়ঃসন্ধিকালিন পরিবর্তন, শিশু সুরক্ষা, শরীরের সীমানা, মাসিক কালীন সময়ে স্যনিটারি ন্যাপকিন ব্যবহার প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়।

উক্ত নারী ও কিশোরীদের প্রশিক্ষণ কর্মশালায় সেশন পরিচালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র প্রকল্প অফিস ইনচার্জ মো. শরিফুল ইসলাম, নারী ও কিশোরী স্বাস্থ্য এবং সুরক্ষা প্রকল্পের প্রজেক্ট অফিসার মোছা. সাজেদা হোসেন।

প্রশিক্ষণ কর্মশালায় সার্বিকভাবে সহযোগিতা করেন নারী ও কিশোরীদের স্বাস্থ্য এবং সুরক্ষা প্রকল্পের কমিউনিটি সোশ্যাল ওয়ার্কার মো. মনির হাসান, হুমায়রা জামান এবং সালাউদ্দিন রানা।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন