শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উপজেলা নির্বাচনে আলোচনায় তালার আমিনুল ইসলাম

মোস্তাফিজুর রহমান উজ্জল: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে দেশব্যাপী চলছে প্রার্থীদের দৌড়ঝাঁপ। এবারের নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় প্রার্থীদের কাছে ভোটারদের আগ্রহ যেমন বেড়েছে, তেমনি ভোট নিয়ে সরগরম পরিস্থিতি সৃষ্টি হয়েছে সারা দেশে।

উপজেলার প্রতিটি গ্রাম থেকে গ্রাম, বাজার কিংবা মহল্লায় ভোটারদের দ্বারে দ্বারে গণসংযোগ ও সমর্থন চাইছেন চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থীরা।
উপজেলা নির্বাচনের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

তফসিল অনুযায়ী, আগামী ৮ মে প্রথম ধাপে ১৫০ উপজেলায় ভোট হবে। দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলার ভোটগ্রহণ ২১ মে। তৃতীয় ধাপের ১১২ উপজেলায় ভোটগ্রহণ ২৯ মে। আর ৫ জুন অনুষ্ঠিত হবে ৫৫ উপজেলায় চতুর্থ ধাপের নির্বাচন।

এর মধ্যে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ নির্বাচন। মঙ্গলবার (২৩ এপ্রিল) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। ২ মে প্রতীক বরাদ্দ হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
এই নির্বাচনে এরই মধ্যে সকল শ্রেণি-পেশার মানুষ ও ভোটারদের মন জয় করে নির্বচনী প্রচারণায় এগিয়ে রয়েছেন সাবেক প্রধান শিক্ষক ও খেশরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আমিনুল ইসলাম।

উপজেলায় হাজারো ভোটার ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের ভালোবাসায় চালিয়ে যাচ্ছেন গণসংযোগ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটের মাঠে রয়েছেন ব্যস্ত। উপজেলায় প্রতিটি এলাকায় তিনি মানুষের কাছে পৌঁছে গেছেন।

গতকাল বিকালে উপজেলার কুমিরা ও তেঁতুলিয়া ইউনিয়নের মদনপুর, মির্জাপুর বাজারসহ বিভিন্ন বাজার ও এলাকায় নির্বাচনী গণসংযোগ চালান এই প্রার্থী।
স্থানীয়রা জানান, অন্যান্য অঞ্চলের মতো এখানে উন্নয়নের তেমন কোন ছোঁয়া লাগেনি। গত কয়েক বছরে তেমন কোনো কাজই হয়নি৷ তবে এবার আমিনুল ইসলাম নামে যে ব্যক্তি চেয়ারম্যান পদে দাঁড়িয়েছেন তার কথা সবাই বলছে। আমার পরিবারের সবকটি ভোট তাকেই দিবো।

মদনপুর গ্রামের সেলিম রেজা বলেন, ‘আমিনুল স্যারের সঙ্গে কথা বলে মনে হয়েছে তিনি একজন ভদ্রলোক। তিনি মানুষ গড়ার কারিগর; শিক্ষক মানুষ। তার কথা শুনতেছি চারিদিকে। তাকে একবার ভোট দিয়ে দেখি। তিনি আমাদের জন্য কী করেন। আমাদের ভরসা এখন আমিনুল স্যার।

এরই মধ্যে গণমানুষের স্বতস্ফুর্ত সাড়ায় অবিভূত দাবি করে মো. আমিনুল ইসলাম বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে রাজনীতিতে জড়িয়ে আছি। নির্বাচনী প্রচারণার শুরু থেকে একটি বিষয় লক্ষ্য করেছি, সেটি হলো, মানুষ পরিবর্তন চায়। তাই তালার উন্নয়ন ও অগ্রগতির জন্য আমার ওপর ভরসা করছে।

তিনি বলেন, ‘তালা উপজেলাকে নতুন করে সাজাতে আমি তৃণমূল থেকে কাজ করার প্রত্যয় নিয়েই মাঠে নেমেছি। হাজারো মানুষের ভালোবাসা আমাকে পথ চলতে সাহায্য করছে। মাঠে আছি, জনগনকে পাশে পাচ্ছি বলে ভালো কিছুর প্রত্যাশাও রাখছি।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন