বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটা উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির মিটিং

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির মিটিং অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে রাইটু গ্রো প্রোজেক্ট এবং সুশীলনের বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ মিটিং অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এসএম সাখওয়াত হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মঈনুল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ সম্প্রসারণ অফিসার ডাঃ নাজমুল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলী, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জয় মন্ডল, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সখিপুর ইউপি প্যানেল চেয়ারম্যান মোখলেসুর রহমান মোখলেস, নওয়াপাড়া ইউপি প্যানেল চেয়ারম্যান আসমাতুল্লাহ গাজী আসমান, উত্তরণের প্রজেক্ট ম্যানেজার আব্দুস সত্তার প্রমুখ।

ওয়ার্ল্ড ভিশনের রাইট টু গ্রো প্রকল্পের প্রোগ্রামার ম্যানেজার তানজিমা আক্তারের সঞ্চলনায় মুলপ্রবন্ধ নিয়ে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের ম্যানেজার জগন্ময় প্রজেশ বিশ্বাস।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক লিটন ঘোষ বাপি, সদস্য আজিজুল হক আরিফ ও দিপঙ্কর বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক আব্দুল্লাহ গাজী, আশার আলো সংস্থার হুমায়ুন কবির, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মনিটরিং অফিসার বিলকিস আরা চৌধুরী, সুশীলনের সিডিও মিজানুর রহমান, জুনিয়র সিডিও পিন্টু মন্ডল, ইউনিয়ন ফ্যাসিলিটেটর জয় কুমার ঘোষ, কমিউনিটি সাপোর্ট গ্রæপের সালাউদ্দীন আহম্মেদ সহ বিভিন্ন পর্যয়ের সদস্যরা।

এসময় সমন্বিত উদ্যোগের মাধ্যমে শিশুর অপুষ্টি দূরীকরণ করতে বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হয়। এছাড়া শিশুদের মায়েদের সচেতন করার পাশাপাশি শিশুদের স্বাস্থ্য পরীক্ষা ও নিয়মিত পুষ্টিকর খাবার প্রদান করার পরামর্শ প্রদান করেন বক্তরা।

একই রকম সংবাদ সমূহ

ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে দেবহাটার সখিপুর ফাজিল মাদ্রাসা

সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সখিপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসাটি এক সময়বিস্তারিত পড়ুন

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের মুলহোতা আছাফুরবিস্তারিত পড়ুন

দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ

দেবহাটা চরশ্রীপুর মসজিদ মোড়ে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন “আবাবিল” পরিবারের পক্ষ থেকে স্থানীয়বিস্তারিত পড়ুন

  • ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা
  • দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়
  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ