সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সেলিম রেজার নতুন ওয়েব সিরিজে চুক্তিবদ্ধ হলেন একঝাঁক তারকা

সম্প্রতি নতুন এই ওয়েব সিরিজে চুক্তিবদ্ধ হয়েছেন দেশের একঝাঁক অভিনেতা-অভিনেত্রীরা। সেলিম রেজার পরিচালনায় একঝাঁক তারকা নিয়ে নির্মিত হচ্ছে ওয়েব সিরিজ ‘ব্যাড গার্লস’।

ব্যাড গার্লস এর কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন জনপ্রিয় গীতিকার অনুরূপ আইচ।

এতে কয়েকজন তরুণীর গল্প বলা হবে। এটি প্রযোজনা করছেন ইমরান সরকার। জানা গেছে ‘সিনেটেক ওটিটি প্লাটফর্ম ও সিনেটেক ইউটিউব এর জন্য বানানো হচ্ছে ব্যাড গার্লস।

এই প্রসঙ্গে পরিচালক সেলিম রেজা বলেন, বর্তমান সমাজের বাস্তবতা ও নানা বিষয় নিয়ে অনুরুপ আইচ দাদা খুব সুন্দরভাবে ‘ব্যাড গার্লস’র গল্প ও সংলাপ লিখেছেন। আশাকরি গল্পটা সবার ভালো লাগবে। গল্পের সাথে মিল রেখে শিল্পীদের নিয়েছি। ব্যাড গার্লস নিয়ে আমরা বেশ আশাবাদী। বাকিটা দর্শকদের উপর ছেড়ে দিলাম।

ব্যাড গার্লস এ অভিনয় করছেন, আমান রেজা, শিরিন শিলা, নিঝুম রুবিনা, শিবা শানু, ডন, সাইফ খান, তানিন সুবহা, রুভেন, শিমুল, আলিফ, এস কে তৃষ্ণা, পিয়া অনন্যা, শান্তা ইসলাম, ঋতু দত্ত, ইলা আহমেদ, ইসরাত জাহান, সোনিয়া আক্তার, তানিয়া আক্তার রিদি, ইরানি, মারিয়া, নিন্দিয়া, আসিফ বাবু, তুহিন খান। এই ওয়েব সিরিজে আরও অনেক শিল্পী চুক্তিবদ্ধ হবে বলে জানিয়েছেন পরিচালক।

এই বিষয়ে ব্যাড গার্লস এর অভিনেতা-অভিনেত্রীরা বলেন, ভিন্নধর্মী গল্পের একটি ওয়েব সিরিজ ‘ব্যাড গার্ল’স। এই ওয়েব সিরিজের প্রতিটা চরিত্র চ্যালেঞ্জিং। আশা করছি ভালো কিছু হতে যাচ্ছে। দর্শকদের জন্য করছি, বাকিটা দর্শকদের উপর ছেড়ে দিলাম।

একই রকম সংবাদ সমূহ

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা ও নির্মাতা নানা পাটেকার আর নেই। গোয়ায়বিস্তারিত পড়ুন

বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আধুনিক গানের সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির সম্মানের স্বীকৃতি পেয়েছেনবিস্তারিত পড়ুন

দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন

আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয়বিস্তারিত পড়ুন

  • ‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর