বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে মোটরসাইকেল কেড়ে নিলো কলেজ ছাত্রের প্রাণ

নড়াইল সদর উপজেলায় বেপরোয় গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে প্রাণ গেল মামুন সমাদ্দার (২২) নামে এক কলেজছাত্রের। এসময় মোটরসাইকেলের ধাক্কায় আহত হয় কাজেম আলী (৩৫) নামে আরো এক পথচারী।

শনিবার (১১ মে) সকালে নড়াইল-ফুলতলা সড়কে নড়াইল পৌরসভার ধোপাখোলা এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় মামুন সমাদ্দার নামের ওই কলেজ ছাত্রের।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুল ইসলাম মুঠোফোনে দুর্ঘটনায় নিহতের বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন।

মামুন নড়াইল পৌরসভার রঘুনাথপুর গ্রামের বাবলু সমাদ্দারের ছেলে। তিনি নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র।
আহত কাজেম আলী নড়াইল পৌরসভার উজিরপুর গ্রামের আজিজ মন্ডলের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালের নির্জন সড়কে নড়াইল থেকে ফুলতলা অভিমুখে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন মামুন। পথিমধ্যে কাড়ার বিলের মাঝ বরাবর উঁচু ব্রিজ অতিক্রমের সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় নড়াইলগামী বাইসাইকেল আরোহী মাটি কাটা শ্রমিককে ধাক্কা দিয়ে সড়কে ছিটকে পড়েন তিনি। এতে প্রচণ্ড আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুমড়ে মুচড়ে যায় তার মোটরসাইকেল। এ অবস্থায় পথচারিরা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, মামুনের মোটরসাইকেলের ধাক্কায় আহত শ্রমিককে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতাল নেওয়া হয়েছে। আহত কাজেম আলীর বা পা ও ডান হাত ভেঙে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
ওসি মো.সাইফুল ইসলাম বলেন, নিহতের লাশ নড়াইল সদর হাসপাতালে রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে দুই পক্ষের সংঘ*র্ষ, বাবা-ছেলেসহ নিহ*ত ৪

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপবিস্তারিত পড়ুন

নড়াইলে যুবকের ম*রদে*হ উদ্ধার ও স্কুল ছাত্রীকে ধ*র্ষ*ণ, যুবক গ্রে*ফতা*র

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলের লোহাগাড়া ও কালিয়ায় যুবকের মরদেহ উদ্ধার ও স্কুলবিস্তারিত পড়ুন

নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার

উজ্জ্বল রায় নড়াইল : নড়াইলে ডিবি পুলিশের অভিযান গাঁজাসহ একজন গ্রেফতার মাদকবিস্তারিত পড়ুন

  • নড়াইলে দুই ব্যক্তি খু*ন
  • নড়াইলে সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার
  • নড়াইলের গোয়াল বাথান মসজিদ এক রাতেই নির্মিত
  • নড়াইলে রমজান মাসে বাজার মনিটরিং শুরু করছেন ইউএনও সঞ্চিতা বিশ্বাস
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার
  • নড়াইলে ইয়াবাসহ যশোরের রিদয় গ্রেফতার
  • নড়াইলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩
  • নড়াইলে কৃষকদের মাঝে প্রাইম ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ
  • নড়াইলে ইট-সুরকির জোড়াতালিতে সড়ক, চলাচলের অনুপযোগী
  • নড়াইল আইনজীবী সমিতির নির্বাচন; সভাপতি লিটু, সেক্রেটারি তুহিন
  • নড়াইলে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেপ্তার ১