বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা

কলারোয়ায় উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর, প্রতিবন্ধী, হিজড়া বা ট্রান্সজেন্ডার ও দলিত সম্প্রদায়কে নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সোমবার সকাল ১১টায় নাগরিক উদ্যোগ খুলনার আয়োজনে কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় ওই সভার আয়োজন করা হয়।

কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রয়ের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মহিলা বিষয়ক নুরুন নাহার আক্তার, এএনসি সভাপতি এ্যাড. শেখ কামাল রেজা, পাবলিক ইনস্টিটিউটের সভাপতি শেখ শহিদুল ইসলাম, এএনসি সাধারণ সম্পাদক শেখ শাহাজাহান আলী শাহিন প্রমুখ।
এছাড়াও ভুক্তভোগীর মধ্যে সুকুমার দাস, রুমা রানী, রায়সুল ইসলাম, স্বরসতী দাসী অসুবিধার কথা তুলে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শুরুতে মুল ধারনাপত্র উপস্থাপন করেন নাগরিক উদ্যোগ খুলনার বিভাগীয় সমন্বয়কারী মানিক দাস।

সভায় উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী শুক্লা মিস্ত্রি অধিকার ও আইন সম্পর্কে অবহিত করেন।

অনুষ্ঠান পরিচালনা করেন নাগরিক উদ্যোগ খুলনার বিভাগীয় সহকারী সমন্বয়কারী পলাশ দাস।

সভায় কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় বলেন, ‘কলারোয়ার সকল সরকারি দপ্তর সুষ্ঠুভাবে কাজ করে যাচ্ছে এবং কোন মানুষ যেন হয়রানির শিকার না হয় সেদিকে সজাগ আছে। আমাদের পরিচয় হচ্ছে সকলেই মানুষ, আর মানুষ হিসেবে গন্য করে, কোন মানুষ কে বাদ দিয়ে নয়- এই হিসেবে কাজ করে স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে।’

উল্লেখ্য যে, নাগরিক উদ্যোগ একটি বেসরকারি মানবাধিকার সংস্থা, যেটা ১৯৯৫ সালে প্রতিষ্ঠা লাভ করে সু-শাসন ও মানবাধিকার এবং স্থানীয় পর্যায়ে সু-শাসন প্রতিষ্ঠা ও স্থানীয় সরকারকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল