শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় আইআরআই’র আয়োজনে ‘তর্কে বিতর্কে উপজেলা নির্বাচন’ নির্বাচনী বিতর্ক’

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলায় আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এর আয়োজনে ‘তর্কে বিতর্কে উপজেলা নির্বাচন’ নির্বাচনী বিতর্ক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ মে) দুপুরে সাতক্ষীরা শহরের লেকভিউ রির্সোটে অনুষ্ঠিত ব্যতিক্রমী এই নির্বাচনী বিতর্কে অংশ নেন সাতক্ষীরা উপজেলার ৪ চেয়ারম্যান পদপ্রার্থী এসএম শওকত হোসেন, মশিউর রহমান বাবু, এ্যাড. তামিম হোসেন সোহাগ এবং প্রভাষক সুশান্ত কুমার মন্ডল।

জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব ফেরদৌসবাপ্পীর সঞ্চালনায় ‘তর্কে বিতর্কে উপজেলা নির্বাচন, শীরোনামে এই নির্বাচনী বিতর্কে অংশ নিয়ে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীগণ তাঁদের নিজ নিজ নির্বাচনী ইশতেহার, জাতীয় ও স্থানীয় অঙ্গীকার, প্রত্যাশাও অবস্থান তুলে ধরছেন।

এসয় তাদের বক্তব্যে উঠে আসে জলাবদ্ধতা নিরসনে নদী ও খাল খনন, সুপেয় পানি সংকট সমাধান, বাল্যবিবাহ প্রতিরোধসহ নির্বাচনী এলাকার নানা সমস্যা, তানিয়ে এলাকাবাসীর হতাশা, সংশয়, উৎকণ্ঠা প্রভৃতি বিষয়ে প্রার্থীদের ভাবনা ও অঙ্গীকার প্রভৃতি বিষয়।

অনুষ্ঠানে সাতক্ষীরা সদরে জলাবদ্ধতা, সুপেয় পানি সংকট, যানজট, চাকরী সংকটসহ বিভিন্ন সমস্যা নিয়ে প্রার্থীদের প্রশ্ন করেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগম, সাপ্তাহিক সূর্যের আলোর সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী, জেলা নাগরিক কমিটির আলিনুর খান বাবুল, মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্তসহ বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা।

এসময় উত্থাপিত প্রশ্ন, সাম্প্রতিক সমস্যা এবং নির্বাচিত নির্বাচিত হলে সেই সব সমস্যা সমাধানে প্রার্থীদের ভূমিকা নিয়ে নানা প্রশ্নের উত্তর দেন অংশগ্রহণকারী প্রার্থীগণ।

এসময় আরও উপস্থিত ছিলেন চ্যানেল আই এর সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদ, উদীচী শিল্পগোষ্ঠী সাতক্ষীরা জেলার সভাপতি সম্পাদক সিদ্দকুর রহমান, জাতীয় পার্টির শরিফুল ইসলাম, বাপ্পীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও কর্মী ও সমর্থক।

চলমান ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থাইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)-এর সহযোগিতায় দেশের অন্যতম শীর্ষ বিজ্ঞাপনী সংস্থা ইনোভেটিভক্রিয়েশনলিমিটেড (আই ক্রিয়েশন) এই বিতর্কের আয়োজন করেছে।

ব্যতিক্রমী এই নির্বাচনী বিতর্কের প্রতিটি পর্বে অংশ নিচ্ছেন এক একটি নির্দিষ্ট উপজেলার চেয়ারম্যান প্রার্থীগণ। সাতক্ষীরা শহরের লেকউভিতে ধারণকৃত অনুষ্ঠানটি আগামী ২৪ মে রাত ৯টা ৩৫ মিনিটে জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল ‘চ্যানেল আই’তে প্রচারিত হবে।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়