শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শাহরুখের ক্রিকেটার হওয়া হয়নি- টাকার অভাবে চিকিৎসা না করাতে পারায়!

আইপিএলের ম্যাচ চলাকালে স্টার স্পোর্টসের সঙ্গে এক সাক্ষাৎকারে বলিউড সুপারস্টার শাহরুখ খান খেলাধুলার প্রতি নিজের অগাধ ভালোবাসার কথা বলেন। তিনি উইকেটরক্ষক হতে চেয়েছিলেন। কিন্তু চোট পাওয়ার কারণে শাহরুখ খেলাধুলা ছাড়তে বাধ্য হয়েছিলেন।

এই সাক্ষাৎকারে শাহরুখ বলেছেন, টাকার অভাবে তিনি চোটের চিকিৎসা করাতে পারেননি। তাই ক্রিকেটার হওয়া হয়নি তার।

কিং খান বলেন, সত্যি কথা বলতে গেলে, আমি কখনোই অভিনয়শিল্পী হতে চাইনি। আমি সব সময় খেলোয়াড় হতে চেয়েছি। আর এ কথা আমি সব সময় সততার সঙ্গে বলে এসেছি। আমি সব সময় খেলাধুলাকে ঘিরে কিছু করতে চেয়ে এসেছি।

শাহরুখ খেলাধুলার প্রতি যে কতটা আবেগপ্রবণ, এর ঝলক খেলার মাঠে সব সময় ধরা পড়ে। পরিবার এবং বন্ধুবান্ধবের সঙ্গে তাকে হরহামেশাই খেলার মাঠে দেখা যায়।

গায়ে কেকেআরের জার্সি, মুখে সাদা মাস্ক—উত্তেজনায় বারবার দাঁড়িয়ে পড়ছিলেন বলিউড সুপারস্টার। পাশে ছিলেন স্ত্রী গৌরী খান। খেলা কিছুদূর গড়ানোর পরই সবাই বুঝে গিয়েছিলেন যে আইপিএলের ট্রফি এবার কেকেআর (কলকাতা নাইট রাইডার্স) দলের হাতে উঠতে চলেছে। তবু যেন অস্থির ছিলেন কেকেআরের মালিক শাহরুখ খান। সানরাইজার্স হায়দরাবাদকে পুরোপুরি হারানোর পর উত্তেজনায় লাফিয়ে উঠেছিলেন কিং খান। মেয়ে সুহানা খানকে আবেগে জড়িয়ে ধরেছিলেন তিনি।

আসলে আদ্যোপান্ত ক্রিকেটপ্রেমী শাহরুখ। শুধু নিজের দল নয়, ভারতের ম্যাচের সময়ও একই হাল হয় এই বলিউড সুপারস্টারের। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, তিনি ক্রিকেটার হতে চেয়েছিলেন।

কয় দিন আগেই হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে আহমেদাবাদের কেডি হাসপাতালে ভর্তি ছিলেন শাহরুখ। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে ম্যাচ ছিল।

তীব্র তাপপ্রবাহকে তোয়াক্কা না করে ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে নিজের দলকে উৎসাহ দিতে মাঠে হাজির ছিলেন শাহরুখ। আর এর জেরেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। কয় দিন যেতে না যেতেই একই উদ্দীপনা নিয়ে গতকাল কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদের ফাইনাল ম্যাচে মাঠে হাজির ছিলেন এই তারকা।

শাহরুখকে শেষ বড় পর্দায় দেখা গেছে ‘ডানকি’ ছবিতে। আগামী দিনে তাকে সুজয় ঘোষের ‘কিং’ ছবিতে দেখা যাবে। এই ক্রাইম-থ্রিলারধর্মী ছবিতে তার সঙ্গে আছেন মেয়ে সুহানা খান।

একই রকম সংবাদ সমূহ

পশ্চিমবঙ্গে তৃণমূলের ৫৮ বিধায়কের বিদ্রোহ, দল থেকে ‘মাইনাস’ মমতা ব্যানার্জি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের এক মাসের মাথায় তৃণমূল কংগ্রেসে বড় ধরনের ভাঙনেরবিস্তারিত পড়ুন

তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা

ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বড় ধরনের আলোড়ন সৃষ্টি হয়েছে। দলীয় সংকটবিস্তারিত পড়ুন

মমতার তৃণমূলে ভাঙন, বহিষ্কৃত ঋতব্রতকে বিরোধী দলনেতা বানালেন ৫৮ বিদ্রোহী বিধায়ক

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতা হারানোর পর এবার ভাঙনের মুখে পড়েছে তৃণমূল কংগ্রেস।বিস্তারিত পড়ুন

  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে নিহত ২১, অধিকাংশই বিদেশি নাগরিক
  • বাংলাদেশে একটি ‘বড় হত্যাকাণ্ড’র সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা ছিল: দাবি মমতার
  • বিজেপির বিরুদ্ধে অবস্থান কর্মসূচিতে বসলেন মমতা
  • যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও
  • ভারত যা চাইবে তাই পাবে, আমি মোদির অনেক বড় ‘ভক্ত’: ডোনাল্ড ট্রাম্প
  • বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ
  • পশ্চিমবঙ্গে গরু-বাছুর জবাইয়ের ওপর নিষেধাজ্ঞা বহাল কলকাতা হাইকোর্টের
  • পশ্চিমবঙ্গে কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল
  • পশ্চিমবঙ্গে মাদ্রাসাতেও গাওয়া বাধ্যতামূলক হলো ‘বন্দে মাতরম’
  • বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে শুভেন্দু অধিকারীর কড়া মন্তব্য
  • সায়নী ঘোষের মাথার দাম কোটি রুপি ঘোষণা, যা বললেন সেই বিজেপি নেতা