শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা পরিষদের ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ঘোষনা

ফিরোজ হোসেন, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলা পরিষদের ২০২৪-২০২৫ অর্থ বছরের ৪৭ কোটি ৯৯ লক্ষ ৬ হাজার ১০৬
টাকার প্রস্তাবিত বাজেট ঘোষনা করা হয়েছে। রবিবার (৩০ জুন) বেলা ১১ টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের মাসিক সভায় সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম এ বাজেট ঘোষনা করেন।

জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলামের সভাপতিত্বে এ বাজেট উপস্থাপন করা হয়। বাজেটের খাত-ওয়ারী আয় ও ব্যয় নিয়ে এ সময় বিস্তারিত আলোচনা করা হয়। বিস্তারিত আলোচনা শেষে উক্ত বাজেট অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস’র সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন , জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, প্যানেল চেয়ারম্যান (২) আব্দুল হাকিম,জেলা পরিষদ সদস্য কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী শেখ মেহেদী হাসান সুমন, মাহফুজা সুলতানা রুবি, ফিরোজ কবির, আমজাদ হোসেন, নজরুল ইসলাম, শিল্পী রানী মহালদার। এসময় জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস এম খলিলুর রহমান, হিসাব রক্ষক মো. মফিজুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম এ সময় বলেন, যথাযথ পর্যালোচনা করে উন্নয়ন ধারা অব্যাহত রাখতে প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। সকল খাতের অর্থ সঠিকভাবে ব্যয় করা হবে।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার