শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার পলাশপোলে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

ফিরোজ হোসেন, সাতক্ষীরা : সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডের দক্ষিণ পলাশপোল এলাকায় সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১ জুলাই ) সকাল ১০টায় মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন দক্ষিণ পলাশপোলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) কাজী ফিরোজ হাসান।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম বাবু, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারী প্রকৌশলী কামরুল আখতার তপু, ডাক্তার রনজিৎ কুমার রায়।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার উপ সহকারী প্রকৌশলী সাগর দেবনাথ, কামরুজ্জামান শিমুল, মোহাব্বাত হোসাইন, কার্যসহকারী আব্দুল মোতালেব, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, জগন্নাথ ঘোষ, মিলন কুমার আমিন, দেব কুমার আমিন, সঞ্জয় বিশ্বাস, ঠিকাদার প্রতিষ্ঠান লবি এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী আলতাফ হোসেনসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

উল্লেখ্য সাতক্ষীরা পৌরসভার দক্ষিণ পলাশপোল মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন এলাকায় পৌরসভার অর্থায়নে ১৫০ ফুট সিসি ঢালাই রাস্তাটি ২ লক্ষ ১৮ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে।

এসময় প্রধান অতিথি সাতক্ষীরা পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) কাজী ফিরোজ হাসান বলেন, সাতক্ষীরা পৌরসভা প্রথম শ্রেনীর পৌরসভা। পৌরবাসীর কাঙ্খিত কেএফডব্লু প্রকল্প পাস হয়েছে। আগামী ৬ মাসের মধ্যে পৌরবাসী উন্নয়নের চিত্র দেখতে পাবে ইনশাআল্লাহ। এজন্য তিনি পৌরসভার উন্নয়নকে ত্বরান্বিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।

দীর্ঘদিন অবহেলিত এ রাস্তাটির নির্মাণ কাজ শুরু হওয়ায় অত্র এলাকাবাসী কাউন্সিলর শফিকুল আলম বাবুসহ পৌর কতৃপক্ষকে ধন্যবাদ জানান।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়