রবিবার, জুলাই ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় অস্ত্রসহ নারী-পুরুষ আটক

দীপক শেঠ, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ায় অস্ত্রসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। আটকদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল মঙ্গলবার (৯ জুলাই) রাতে কলারোয়া হাসপাতাল রোড এলাকা থেকে তাদের আটক করে। এসময় তল্লাশি চালিয়ে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় রাখা পিস্তলটি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন সাতক্ষীরা সদরের তুজুলপুর গ্রামের মিজানুর রহমানের মেয়ে মনজিরা আক্তার (৩৪) এবং তালার মাগুরা গ্রামের ইলিয়াস মোল্লার ছেলে আনোয়ার হোসেন (৩৭)।

র‌্যাব-৬ এর সাতক্ষীরার কোম্পানি কমান্ডার এএসপি ফয়সাল তানভীর সাংবাদিকদের জানান, গোপন খবরের ভিত্তিতে তাদের আটক করে অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাইজুর রহমান জানান, র‌্যাব সদস্যরা গোপনে জানতে পারেন যে, সীমান্ত এলাকা থেকে মোটরসাইকেল যোগে অস্ত্র নিয়ে কলারোয়া উপজেলা সদরের দিকে আসছে দুইজন। ওই সংবাদ নিশ্চিত হওয়ার পরে র‌্যাব সদস্যরা কলারোয়া উপজেলা সদরের হাসপাতাল এলাকায় অপেক্ষায় থাকে। সন্দেহভাজন মোটরসাইকেলটি সেখানে পৌঁছালে সেটি আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি ওয়ান সুঁটারগ্যান। আটক করা হয় নারীসহ দুই জনকে। এ ঘটনায় কলারোয়া থানায় মামলা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব