বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় দক্ষিণ মাছিয়াড়া দাখিল মাদ্রাসার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার তালার দক্ষিণ মাছিয়াড়া দাখিল মাদ্রাসায় নিরাপত্তা কর্মী ও আয়া পদে নিয়োগে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকালে তালা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন আবেদনকারী রেজাউল গাজী, আব্দুস সবুর গাজী, শারমীন বেগম ও এলাকাবাসী হাফেজ মোড়ল, হাফিজুল গাজী, আলীম গাজী প্রমূখ।

বক্তরা বলেন, ২০২৪ সালের ৩১ মে নিরাপত্তা কর্মী ও আয়া পদে জনবল নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের নির্ধারিত সময়ের মধ্যে দুটি পদে স্থানীয় চুাকরী প্রত্যাশীরা আবেদন করেন। আবেদনকারীরা আবেদন করার পর জানতে পারে, নিরাপত্তা কর্মী পদে বিদায়ী সভাপতির ছেলে ও বর্তমান সভাপতির মামাতো ভাই ইব্রাহীম মোড়ল কে ও আয়া পদে সুপারের ফুপাতো ভায়ের স্ত্রী জেসমিন খাতুন কে মোটা অংকের টাকার বিনিময়ে শিক্ষা অফিস সহ সকল দপ্তরকে ম্যানেজ করে নিয়োগ দেয়া হচ্ছে। এমনকি নিয়োগ প্রক্রিয়া নির্ভিগ্ন করতে তাদের পক্ষের লোকদের দিয়ে আবেদন করিয়েছেন। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসির প্রতিরোধের মুখে বারবার চেষ্টা করেও নিয়োগ বোর্ড বসাতে ব্যার্থ হচ্ছেন তারা।

তারা আরো বলেন, অত্র মাদ্রাসার সভাপতি ও সুপার আজিজুল ইসলাম পারিবারিক ও আত্মীয় করণের মাধ্যমে এসকল পদে নিয়োগের নীল নক্সা তৈরী করছেন । লক্ষ লক্ষ টাকার ঘুষ বাণিজ্যের মাধ্যমে ইব্রাহীম মোড়লকে নিরাপত্তা কর্মী ও আয়া পদে সুপার আজিজুলের ফুপাতো ভায়ের স্ত্রী জেসমিন খাতুনের নিয়োগ প্রায় চুড়ান্ত করেছে।

অবৈধ নিয়োগে সুপার ও সভাপতি সরাসরি জড়িত আছেন। বিষয়টি নিয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। নিয়োগ বাণিজ্যের বন্ধ হোক দাবি করেন এলাকাবাসী।

দুটি পদে নিয়োগের বিষয় সুপার আজিজুল ইসলাম বলেন, কাকে নিয়োগ দেয়া হবে আমি জানি না। এবিষয়ে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি ব্রিগেডিয়ার আবু বক্কর সাহেব ভালো বলতে পারবেন।

একই রকম সংবাদ সমূহ

শিশু রামিছা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে তালায় মানববন্ধন, স্মারকলিপি প্রদান

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা পরিষদের সামনে শিশু রামিছা ধর্ষণ ওবিস্তারিত পড়ুন

তালায় গাঁজা সেবনের সময় আটক দিদার মোড়ল, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

সাতক্ষীরার তালায় আলোচিত মোঃ দিদার আলী মোড়লকে গাঁজা সেবনের সময় আটক করেছেবিস্তারিত পড়ুন

তালায় নিরাপদ দুধ উৎপাদনে ব্র্যাক ডেইরির প্রশিক্ষণ কর্মশালা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : “নিরাপদ দুধ পান করি, সুস্থ জীবন গড়ি” প্রতিপাদ্যেবিস্তারিত পড়ুন

  • তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা : মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা
  • সাতক্ষীরার তালায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • তালার খলিলনগরে ৬ কিলোমিটার রাস্তা সংস্কার কাজের উদ্বোধন
  • তালায় তরুণদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ
  • তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে তালা প্রেস ক্লাবের অভিনন্দন
  • ভারতে মুসলিম নি*র্যাতনের প্রতিবাদে তালায় বিশাল বি*ক্ষোভ মিছিল
  • তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন শনিবার
  • প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু
  • কলারোয়ায় বুশরা সমবায় সমিতির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন
  • তালায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • তালার হাজরাকাটি বাজারে চাঁদাবাজি ও দোকান দখলের অভিযোগে থানায় এজাহার দায়ের