শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শিশু যৌন নির্যাতন প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা

সাতক্ষীরায় অংশিজনদের সাথে শিশু যৌন নির্যাতন প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকাল ৪টায় সাতক্ষীরা প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে শিশু সুরক্ষা ব্যবস্থার সম্পর্কিত অংশিজনদের সাথে সভার আয়োজন করা হয়।

আইন ও সালিশ কেন্দ্র (আসক) সাতক্ষীরায় টেরে ডেস হোমস (ঞফঐ), নেদারল্যান্ডস এর অর্থায়নে “স্টেপিং আপ দি ফাইট এগেইনষ্ট সেক্সচুয়াল এক্সপ্লয়টেশন অব চিলড্রেন (ঝটঋঅঝঊঈ) এম্পাওয়ারিং চিলড্রেন এন্ড কমিউনিটিস্ধসঢ়;” প্রকল্পটি শিশু যৌন শোষন প্রতিরোধে শিশুদের ও স্থানীয় সচেতন নাগরিকদের ক্ষমতায়িত করার পাশাপাশি স্থানীয় সকল
ধরণের শিশু নির্যাতন প্রতিরোধে বাস্তবায়িত হচ্ছে।

শিশু সুরক্ষা কমিটির আহবায়ক প্রফেসর আব্দুল হামিদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বার্ষিক শিশু অধিকার পরিস্থিতি ২০২৩ পরিসংখ্যানগত প্রতিবেদন উপস্থাপনা ও শিশু যৌন শোষন প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর প্রজেক্ট ম্যানেজার মো. রোকনুজ্জামান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ন চন্দ্র মন্ডল, উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, ওয়ান স্টপ ক্রাইসিস এর প্রোগ্রাম অফিসার মো. আব্দুল হাই সিদ্দিক, উপজেলা তথ্য আপা মোসা. হিরা খাতুন, জেলা নাগরিক কমিটির সদস্য সচিব এডভোকেট আবুল কালাম আজাদ, প্যানেল আইনজিবী এডভোকেট নাজমুন নাহার, স্বদেশের নির্বাহী পরিচালক মধাব চন্দ্র দত্ত, শিশু সুরক্ষা কমিটির যুগ্ম আহবায়ক পবিত্র মোন দাস, পৌরসভার কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, সাংবাদিক এম কামরুজ্জামান, সিডোর নির্বাহি পরিচালক শ্যামল কুমার বিশ্বাস, সাইবার ক্রাইম এলার্ট টিম এর মাহাবুবুল হক, শিশু সুরক্ষা কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, শিশু দলের সদস্য শ্রবনী সরকার, হৃদয় মন্ডল প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে আনতে পাসপোর্টের আবেদনের প্রয়োজন হয় না বলে মন্তব্য করেছেনবিস্তারিত পড়ুন

ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম

হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত হওয়ার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার কার্যক্রম বন্ধবিস্তারিত পড়ুন

জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি

গোপালগঞ্জে নাশকতার বিষয়ে জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলেবিস্তারিত পড়ুন

  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী
  • কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত
  • দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি
  • আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার, নইলে ফল ভালো হবে না: খলিলুর রহমান
  • আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: গোপালগঞ্জে আইজিপি
  • ফ্যাসিস্টরা দেশ থেকে পালিয়েও তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে : রিজভী
  • নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী
  • তারেক রহমান ৬২-তে : প্রতিকূলতার আগুন পেরিয়ে সরকারপ্রধান
  • সরকারের অনেক জনমুখী নীতি জিয়াউর রহমান ফাউন্ডেশন থেকে অনুপ্রাণিত : মাহদী আমিন
  • যথেষ্ট হয়েছে, আর নয়: প্রধানমন্ত্রী
  • অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী
  • ১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী