শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কোটাবিরোধী আন্দোলন: সাংবাদিকের ওপর হামলায় শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা

রাজধানীর শাহবাগে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় কোটা বাতিলের আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় হত্যার উদ্দেশ্যে সাংবাদিকের ওপর হামলা, গতিরোধ, ক্ষতিসাধন ও ভয়ভীতি দেখানোর অভিযোগ আনা হয়েছে।

শনিবার (১৩ জুলাই) শাহবাগ থানায় মামলাটি করা হয় বলে নিশ্চিত করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমান।

তিনি বলেন, সময় টেলিভিশনের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক সৈয়দ আসাদুজ্জামান বাদী হয়ে এজাহার দিয়েছেন। এজাহারে অজ্ঞাতপরিচয় অনেককে উল্লেখ করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৬টা ২০ মিনিটের দিকে সময় টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক ত্বোহা খান তামিম (৩৭) এবং ক্যামেরাম্যান সুমন সরকারকে (৩৬) উদ্দেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন আন্দোলনকারীরা। তারা বলেন, ‘সময় টিভির ক্যামেরা, ধর *লাকে’। এরপর আন্দোলনকারীরা সাংবাদিক তোহা খান তামিম ও সুমনকে লক্ষ্য করে কয়েকটি বড় বড় ইট ছুড়ে মারতে থাকেন। যার একটি তামিমের বাম হাতের ওপর এসে পড়ে।

এসময় আন্দোলনকারীরা সুমনের হাত থেকে ক্যামেরা ও সরাসরি সম্প্রচারের যন্ত্রটি কেড়ে নেওয়ার চেষ্টা করেন এবং তামিমের হেলমেট খুলে নিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় সজোরে আঘাত করেন। আন্দোলনকারীরা বিভিন্নভাবে তাদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক (গ্রেড-১) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কাজী জেসিন। ICTবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • জনগণের অধিকার আদায়ে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: জামায়াত আমির
  • হাসিনার পরিবারের সবাই ও নিকটাত্মীয়দের বেশির ভাগই নিরাপদে দেশের বাইরে, কে কোথায়
  • শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল