বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নারী পুলিশকে ‘কামড়’: মহিলা ভাইস চেয়ারম্যান কারাগারে

পুলিশ সদস্যকে কামড় দেওয়ার মামলায় রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শেখ হাবিবাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার একটি কোয়ার্টার থেকে শেখ হাবিবাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ।

পুলিশ জানায়, গত ২২ জুলাই রাত সাড়ে ৮টার দিকে মোহনপুর বাজারে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শেখ হাবিবার সঙ্গে স্থানীয় থানার নারী পুলিশ সদস্য শান্তনা মহন্ত ও সাথী রানী শীলের তর্ক-বিতর্ক হয়। এর এক পর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে।

এ সময় নারী পুলিশ সদস্য শান্তনা মহন্ত মহিলা ভাইস চেয়ারম্যান শেখ হাবিবার কামড়ে আহত হয়ে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। তার দায়েরকৃত মামলায় বৃহস্পতিবার বিকালে শেখ হাবিবাকে গ্রেপ্তার করে মোহনপুর পুলিশ।

মোহনপুর থানার ওসি হরিদাস মন্ডল বলেন, থানার নারী পুলিশ সদস্যদের শেখ হাবিবা মারধর এবং কামড় দিয়ে আহত করেন। এ ঘটনায় নারী পুলিশ সদস্যের মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ভূমিসেবা মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভূমিসেবা মেলা-২০২৬’ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ICT কোচিং সেন্টার মঙ্গলবারবিস্তারিত পড়ুন

‘এমপিদের সামনে কথা বলছি, ৩০০ হামের রোগীর সামনে না’

দেশে হাম সংক্রমণ পরিস্থিতি ও মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরার প্রতিক্রিয়ায় স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যেবিস্তারিত পড়ুন

দ্রুত দেশে পৌঁছাবে হামসহ ১০ ধরনের টিকা: স্বাস্থ্য সচিব

দেশে হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর হার নিয়ন্ত্রণে হামসহ ১০ ধরনের টিকারবিস্তারিত পড়ুন

  • কারো লাঠিয়াল নয়, পুলিশ হবে জনগণের বন্ধু: সালাহউদ্দিন
  • বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী
  • শহীদ মিনারে সর্বস্তরের মানুষের উপচেপড়া ভিড়, ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা
  • পুলিশের ভেতর কোনো ভীতি কাজ করছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • সেই শিশু সাজিদকে বিদায়, জা*নাজায় হাজারো মানুষের ঢল
  • শাপলা না দেয়ার বিষয়টি নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতা: নাহিদ ইসলাম
  • ‘রাকসু নির্বাচনের ভোটগণনা ওএমআর মেশিনে হবে’
  • কেন্দ্র-বাক্স দখল, অনিয়ম হলে পুরো কেন্দ্রের ভোট বাতিল : সিইসি
  • বিচার চলাকালে আ.লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না : সিইসি
  • স্বৈরাচার হাসিনা জনগণকে পার্শ্ববর্তী দেশে চিকিৎসা নিতে বাধ্য করেছেন : তারেক রহমান
  • সমন্বয়কদের চাঁদাবাজির খবর দেখে বেদনায় নীল হয়ে গিয়েছি : মির্জা ফখরুল
  • রাকসু নির্বাচন ১৫ সেপ্টেম্বর