শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফকিরহাটে ২৪ ঘন্টার ব্যবধানে ফের ধর্ষন মামলা

গৃহবধুর ধর্ষন মামলার ২৪ ঘন্টা পার হতে না হতেই বাগেরহাটের ফকিরহাট মডেল থানায় আরও একটি ধর্ষন মামলা দায়ের করেছে এক কিশোরী। ফকিরহাটের ছোট বাহিরদিয়া এলাকার ১৪ বছর বয়সি এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষনের অভিযোগ উঠেছে। কিশোরীর দায়েরকৃত মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ফকিরহাট থানা পুলিশ।

মামলার বিবরনি থেকে জানা যায়, অভিযুক্ত মোঃ মাছুম(৪০) দাদা পরিচয়ে কিশোরীর বাড়িতে প্রায়ই যাতায়াত করতো। যাতায়াতের সুবাদে ঠাট্টার ছলে কিশোরীকে বেশ কয়েকবার প্রেম ও বিয়ের প্রস্তাব দিতো সে। গত ১২ই অক্টবর মাছুম বিয়ে সহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে কিশোরীকে ঢাকায় নিয়ে যায়। মিরপুরে একটি ভাড়া বাড়িতে নিয়ে ৩ দিন ধরে একাধিক বার কিশোরীকে ধর্ষন করে মাছুম। পরবর্তিতে কিশোরী বিয়ের কথা বললে মাছুম তাকে বিয়ে করতে পারবে না বলে ১৬ তারিখ সকালে বাগেরহাটের একটি বাসে তুলে দেয় এবং সে ঢাকায় থেকে যায়। ঐ দিন বেলা ৩ টায় কিশোরী ফকিরহাট উপজেলা মোড়ে পৌঁছালে ভ্যানচালক মকবুল (৪০) তাকে বাড়ি পৌছে দেওয়ার কথা বলে এবং কিশোরীকে তার ভ্যানে তোলে। কিন্তু তাকে বাড়ি না নিয়ে মকবুল সন্ধা ৭ টা পর্যন্ত এলাকার বিভিন্ন স্থানে ঘুরিয়ে ছোটবাহিরদিয়া এলাকার মোমেনা মেম্বারের বাড়ির পার্শবর্তি একটি বাঁশবাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে। পরবর্তিতে ১৯ অক্টবর রাতে কিশোরী বাদি হয়ে মোঃ মাছুম ও ভ্যানচালক মকবুলকে আসামী করে ফকিরহাট মডেল থানায় ৯(১) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন, সংশোধনী ২০০৩ এর ধারায় ইচ্ছার বিরুদ্ধে যোরপূর্বক ধর্ষনের অপরাধে মামলা দায়ের করা হয়। যার মামলা নম্বও ১৫। জানা যায়, আসামী মোঃ মাছুম ছোট বাহিরদিয়া এলাকার বাবু খাঁ’র জামায় এবং ভ্যানচালক মকবুল বাবু খা’র ছেলে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ মোঃ খায়রুল আনাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান উক্ত মামলায় এখনও কোন আসামীকে গ্রেফতার করা হয়নি। তাবে তাদের গ্রেফতারের জোর তৎপরতা চলছে।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন