বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় দ্বিতীয় দিনের মতো অডিটরদের কর্মবিরতী ও অবস্থান

নিজস্ব প্রতিনিধি : মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) ও এর অধীন অধিদপ্তরের অডিটররা অডিটর পদে দুই ধরনের বেতন-বৈষম্য নিরসন ও দশম গ্রেড বাস্তবায়ন চেয়ে সারা দেশের ন্যায় দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সাতক্ষীরা জেলা একাউন্টস অফিসের অডিটররা।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা জেলা সিএজি কার্যালয়ের সামনে অডিটর উপস্থিত হয়ে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন। সারা দেশে সব সিএজি কার্যালয়ের সামনে ৩ সেপ্টেম্বর থেকে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানান তারা।
মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) ও এর অধীন হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ), কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ) ও রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক-এর চার প্রতিষ্ঠানে বর্তমানে অডিটর হিসেবে কর্মরত আছেন ৬ হাজার ৯৮৫ জন। এর মধ্যে মাত্র ৬১ জনকে হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে যারা রিট মামলার পক্ষভুক্ত হয়েছিলেন, শুধু তাদের দশম গ্রেডে বেতন দেওয়া হয়। বাকিরা এখনো ১১তম গ্রেডে বেতন পান।
“অবস্থান কর্মসূচিতে উপস্থিত অডিটররা জানান, আদালত অডিটর পদটিকে দশম গ্রেডে উন্নীত করার রায় দিয়েছেন। সংবিধানের অনুচ্ছেদ ১০৮ অনুসারে সুপ্রীমকোর্ট কোনও বিষয়ে রায় দিলে (রীট পিটিশন, আপীল এবং রিভিউ সংক্রান্ত সকল প্রক্রিয়া শেষে) অনুরূপ ক্ষেত্রে উক্ত রায় বাস্তবায়নের বাধ্যবাধকতা রয়েছে। সিএজি কার্যালয় ও এর অধীন দপ্তরগুলোর অডিটর পদের বেতন গ্রেড ১১তম থেকে দশম গ্রেডে উন্নীত করার জন্য অর্থ মন্ত্রণালয়ে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠির প্রেক্ষিতে আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল এ বিষয়ে দশম গ্রেডের পক্ষে মতামত দিয়েছেন। তারপরও অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা বিভাগ সেটি বাস্তবায়ন করছে না। আমরা দ্রুত এর বাস্তবায়ন চাই। তাই এই রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। তারা জানান, দশম গ্রেড শুধুমাত্র আমাদের দাবি নয় বরং এটি আমাদের নার্য্য অধিকার। আমরা দ্রুত এর বাস্তবায়ন চাই।” সারা দেশের ন্যায় দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন সাতক্ষীরা জেলা একাউন্টস অফিসের অডিটররা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী