বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় সিভিএ প্রক্রিয়াগুলির প্রাতিষ্ঠানিকীকরণ সভা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় সাফল্যের গল্প দেখানোর জন্য ক্রস লার্নিং, এক্সপোজার ভিজিট এবং সামাজিক দায়বদ্ধতা এবং সিভিএ প্রক্রিয়াগুলির প্রাতিষ্ঠানিকীকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় টাউনশ্রীপুর কমিউনিটি ক্লিনিক চত্বরে দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে এবং সুশীলনের বাস্তায়নে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফসার আলীর সভাপতিত্বে মুল আলোচনা রাখেন সুশীলনের সিডিও আসাদুজ্জামান রিপন ও মার্কেট ফ্যাসেলিটেটর প্রসেনজিৎ সরকার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, টাউনশ্রীপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি আশরাফুল ইসলাম, শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, শিক্ষক মনিরুল ইসলাম, দেব্রত দাশ, স্থানীয় ইমাম আব্দুস সত্তার, আজিজপুর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক ফিরোজ শাহ আলম, টাউনশ্রীপুর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি আবুল কাশেম প্রমুখ।

উপস্থিত ছিলেন সকল সিএও, শিশু ফোরামের সদস্যরা, সুশীলনের ফ্যাসিলিটেটর চম্পা রানী, সালেহা খাতুন।

সভায় জানানো হয় সিভিএ কার্যক্রম প্রক্রিয়ার মধ্যে দিয়ে সর্বস্তরের জনগণ তাদের ন্যার্য অধিকারটুকু বুঝে পাচ্ছে। সিভিএ কার্যক্রম এর মাধ্যমে কমিউনিটি ক্লিনিক গুলোতে সেবার মানউন্নয়ন হয়েছে তা তুলে ধরা হয়। এছাড়া এলাকার জনসাধারণের জন্য প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা ও ২৩ ধরনের ঔষধ দেওয়া হচ্ছে কমিউনিটি ক্লিনিক থেকে। নতুন করে ১ম বারের মতো ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ রোগীদের ২ ধরনের ঔষধ দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রতি মাসে একদিন ইপিআই টিকা প্রদান। সপ্তাহে ২ দিন পরিবার পরিকল্পনা সেবা। ভিটামিন এ ক্যাপসুল প্রদান, শিশুদের ওয়েট হাইট নেওয়া, গর্ভবতী পিএনসি, এনসি সেবা, কিশোর কিশোরীদের স্বাস্থ্য ও পরিষ্কার পরিচ্ছন্নতা সেবার মানউন্নয়ন হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পদত্যাগ করে হঠাৎ আলোচনায় আসেন পার্বত্য চট্টগ্রামবিষয়কবিস্তারিত পড়ুন

এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল

তারেক রহমানের নেতৃত্বে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেনবিস্তারিত পড়ুন

  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • মশক নিধন সফরে বাধা: ‘ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের!
  • রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ