শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ৩ দিনের বিউটি কেয়ার কোর্সের সমাপনি

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় “সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক এসেট প্রকল্পের আওতায় বিউটি-কেয়ার কোর্সের লেভেল-২ এর আরপিএল প্রোগ্রাম সম্পন্ন হয়েছে।

সাতক্ষীরা জেলার কলারোয়ায় অবস্থিত সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশন এর বিউটি-কেয়ার প্রশিক্ষণ কেন্দ্রে ২৪ অক্টোবর হতে ২৬ অক্টোবর ৩ দিন ব্যাপী
কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন এসেট প্রকল্পের আওতায় বিউটি-কেয়ার অকুপেশনের লেভেল-২ এর আরপিএল প্রোগ্রাম সম্পন্ন হয়েছে। বিউটিফিকেশনে প্রশিক্ষণপ্রাপ্ত এবং দক্ষ ২০ জন প্রশিক্ষনার্থী উক্ত প্রোগ্রামে অংশগ্রহণ করে এবং অংশগ্রহণকারী প্রত্যেকেই লিখিত এবং ব্যবহারিক পরীক্ষায় সাফল্যের সাথে কৃতকার্য হয়েছে।

সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশন এর সভাপতি শাকিলা ইয়াসমিন মেরি’র তত্ত্বাবধানে পরিচালিত উক্ত আরপিএল প্রোগ্রামে এনএসডিএ প্রতিনিধি হিসেবে প্রোগ্রাম পরিদর্শন করেন অ্যাসেসমেন্ট শাখার পরিচালক জনাব মো. হুমায়ূন কবির (উপসচিব), কারিগরি অধিদপ্তর এর মনিটরিং কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন এসেট প্রকল্পের সংযুক্ত কর্মকর্তা ইঞ্জিনিয়ার মো. আহাদুজ্জামান পারভেজ এবং অ্যাসেসর হিসেবে লিখিত ও ব্যবহারিক পরীক্ষা পরিচালনা করেন রোখসানা পারভীন ও আঞ্জুমান আরা।

কোর্স সমন্বয়ক ও সংস্থার সাধারণ সম্পাদক গোলাম কাদের শিমুল জানান – সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশন তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই নারী, শিশু ও প্রতিবন্ধীদের অধিকার রক্ষণ, স্বাস্থ্যসেবা, সামাজিক অবস্থান ও জীবনমান উন্নয়নে কাজ করে আসছে এবং তাদেরকে আত্মনির্ভরশীল করার লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করে আসছে। তারই ধারাবাহিকতায় ২০২১ সালে এনএসডিএ কর্তৃক নিবন্ধিত হয়ে সেলাই মেশিন অপারেশন ও বিউটি কেয়ার এর উপর আরপিএল সহ বিভিন্ন প্রশিক্ষণ প্রোগ্রাম পরিচালনা করে আসছে। তিনি আরও জানান – আমাদের সংস্থার সভাপতি জনাব শাকিলা ইয়াসমিন মেরীর নেতৃত্বে এবং পরিচালক হাফিজুর রহমান সুজনের নির্দেশনায় তরুণ এবং শিক্ষিত বেকারদেরকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করার লক্ষ্যে আমাদের সংস্থা কম্পিউটার প্রশিক্ষণ, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মত প্রশিক্ষণ প্রদানের কাজ করছে যেগুলো চলমান রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা

শনিবার সকাল ১১টায় হাইস্কুল মার্কেটে কলারোয়া ফুটবল মাঠ কে সংরক্ষণ ও তদারকিরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল বাজার থেকে নারানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়বিস্তারিত পড়ুন

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়