শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শাড়ি পৃথিবীর সবচেয়ে মার্জিত পোশাক: অক্ষয় কুমার

বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার অভিনীত সিনেমা ‘লক্ষ্মী বোম্ব’ মুক্তির অপেক্ষায়। ইতোমধ্যে সিনেমাটির ট্রেইলার ও গান দর্শকের মাঝে ভালো সাড়া ফেলেছে। ‘লক্ষ্মী বোম্ব’ সিনেমাটির ট্রেইলার ও পোস্টারে অক্ষয়কে শাড়ি পরা অবস্থায় দেখা গেছে।

শাড়ি পরে শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে অক্ষয় কুমার বলেন, ‘এক কথায় শাড়ি পৃথিবীর সবচেয়ে মার্জিত পোশাক।

শাড়ি পরাটা আমার কাছে অন্যরকম একটি অভিজ্ঞতা। শুটিংয়ের শুরুর দিকে প্রায়ই শাড়ি খুলে পড়ত। ফাইটিং ও নাচের কথা দূরে থাক, আমি ঠিক মতো নড়াচড়াও করতে পারতাম না। বিরতির সময় আমার কস্টিউম ডিজাইনার সব ঠিকঠাক করে দিতেন।

যেসব নারী শাড়ি ঠিকঠাক সামলাতে পারেন তাদের প্রতি শ্রদ্ধা। তাদের প্রশংসা জানানোর জন্য সবার একবার হলেও শাড়ি পরা উচিত, তাহলেই বুঝতে পারবেন বিষয়টি কত কঠিন।’
সিনেমায় রূপান্তকামী চরিত্রে দেখা যাবে অক্ষয়কে।

চরিত্রটি সম্পর্কে তিনি বলেন, ‘আমার অভিনয় ক্যারিয়ারে ৩০ বছর পার করেছি।

তবে লক্ষ্মী চরিত্রটি আমার মনের গভীরে থাকবে। পরিচালক রাঘব লরেন্সকে ধন্যবাদ। চরিত্রটি যেভাবে কথা বলে, হাঁটে, নাচে সবই তিনি দেখিয়ে দিয়েছেন। আমি শুধু তাকে অনুকরণ করেছি। যদি সিনেমাটি ভালো ব্যবসা করে এর সবই তার কৃতিত্ব।

করোনা মহামারির কারণে ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘লক্ষ্মী বোম্ব’। আগামী ৯ নভেম্বর ডিজনি প্লাস হটস্টারে সিনেমাটি দেখা যাবে।

২০১১ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ভাষার ‘কাঞ্চানা’ সিনেমার হিন্দি রিমেক ‘লক্ষ্মী বোম্ব’। এটিও পরিচালনা করেছেন রাঘব লরেন্স। ‘লক্ষ্মী বোম্ব’ প্রযোজনা করেছে অ্যা কেপ অব গুড ফিল্মস প্রোডাকশন, সাবিনা এন্টারটেইনমেন্ট, তুষার এন্টারটেইনমেন্ট হাউস। সিনেমাটির পরিবেশনায় রয়েছে ফক্স স্টার স্টুডিওস। অক্ষয় কুমার ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন কিয়ারা আদভানি, আয়েশা রাজা মিশ্রা, তুষার কাপুর, তরুণ আরোরা, অশ্বিনি কালসেকার, মনু ঋষি, রাজেশ শর্মা প্রমুখ।

সূত্র: হিন্দুস্তান টাইমস

একই রকম সংবাদ সমূহ

বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা

দেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ২০২৬ ফিফা বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশনবিস্তারিত পড়ুন

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাবিস্তারিত পড়ুন

  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি
  • বিএনপির ঘরে ‘চমক’
  • নির্বাচনের আগে পুলিশের মামলায় ফাঁসলেন বিজয়
  • ‘ফেইসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম’
  • দেশে ফিরলেও হদিস নেই অভিনেতা আলভীর, গ্রেপ্তার অভিযানে পুলিশ
  • নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার হিরো আলম
  • আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা
  • তাকে বিয়েতে রাজি করাতে আত্মহত্যার চেষ্টা করেছিল সালমান: দাবি সামিরার
  • সালমান শাহর স্ত্রী সামিরা ও ডনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা জারি
  • বিচ্ছেদ গুঞ্জনে দেব ও রুক্মিণী