শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় আদালতের নির্দেশে ৫ মাস পর কবর থেকে তোলা হলো নারীর মরদেহ

সেলিম হায়দার: সাতক্ষীরার তালায় নাছরিন বেগম (৩৮) নামের এক নারীর মরদেহ দাফনের পাঁচ মাস পর আদালতদের নির্দেশে ময়নাতদন্তের জন্য তোলা হয়েছে। সোমবার (২ ডিসেম্বর ) দুপুর রায়পুর গ্রামের কবরস্থান থেকে তাঁর মরদেহ তোলা হয়। নিহত নাছরিন বেগম রায়পুর গ্রামের রফিক শেখের স্ত্রী।
মরদেহ উত্তোলনের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল আমিন, সাতক্ষীরার সহকারী পুলিশ সুপার মো. হাসানুর রহমান, তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান, মামলার তদন্ত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া নিহত পরিবারের লোকজন সেখানে ছিলেন।
নিহতের স্বামী রফিক শেখ জানান, জীবন জীবিকার তাগিদে তিনি ঢাকায় রাজমিস্ত্রীর কাজ করেন। স্ত্রী নাসরিন একমাত্র ছেলেকে নিয়ে বাড়িতে থাকে। গত ১০ জুন সকালে জানতে পারলাম আমার স্ত্রী মারা গেছে। আমি বাড়িতে এসে দেখি আমার স্ত্রীকে গোসল করিয়ে আমার পরিবারের লোকজন কাফন পরিয়ে রেখেছে। আমার স্ত্রীর মৃত্যুর বিষয়টা নিয়ে আমি মানুষিক ভাবে ভেঙ্গে অসুস্থ হয়ে পড়লে গ্রামবাসী আমার স্ত্রীকে জানাজা শেষে কবর দিয়ে দেয়। পরে জানতে পারলাম যে দিন আমার স্ত্রী মারা যায় ঐদিন রাতে আমার স্ত্রীকে ফোন দিয়ে ছিলো মাছিয়াড়া গ্রামের আলমগীর গাজী ও আবুবকর গাজী।
এঘটনায় নিহতের স্বামী রফিক শেখ বাদী হয়ে গত ২৬ জুলাই আলমগীর গাজী, আবুবকর গাজীর নাম উল্লেখ করে তালা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিন বলেন, ‘আদালতের নির্দেশে সুষ্ঠু তদন্তের স্বার্থে মৃত্যু নাছরিন বেগমের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার