বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(০২ ডিসেম্বর) স্কুলের হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক ইমদাদুল হক। অনুষ্ঠানে বিদায়ী পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের হাতে শিক্ষাসামগ্রী তুলে দিয়ে তাদের জন্য শুভকামনা জানান শিক্ষকবৃন্দ। শিক্ষার্থীরাও বিদ্যালয়ের জন্য স্মারক উপহার প্রদান করে। সংক্ষিপ্ত আলোচনাকালে শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, নিবিড় অধ্যয়ন ও সুশৃঙ্খল জীবনযাপন সমৃদ্ধ করে শিক্ষাজীবনকে । এটাই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের সোপান। তাঁরা সকলের জীবনের উত্তরোত্তর মঙ্গল কামনা করেন। অনুষ্ঠানে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, স্বপন কুমার দে, আমজাদ হোসেন, শাহ আলম, নার্গিস খানম, রুনা লায়লা, নাছরিন আক্তার, আব্দুল্লাহ আল মামুন, অফিস সহকারী পারভেজ হুমায়ুন কবির, নিয়াজ খান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করে পঞ্চম শ্রেণির ছাত্রী আয়েশা মনি ও দ্বিতীয় শ্রেণির ছাত্র তাসিন। দোয়ানুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক মাওলানা নুরুল হক।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ

কলারোয়ায় ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন ও শোভাযাত্রা