বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় চিংড়িতে পুষ, আরও এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় জেল, জরিমানা পরও বন্ধ হচ্ছে না রপ্তানি শিল্প চিংড়িতে অপ দ্রব্য পুষ। পারুলিয়ার পর এবার গাজীরহাট মৎস্য আড়তে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান।
জানা গেছে, রপ্তানি শিল্প চিংড়িতে অপ দ্রব্য মিশিয়ে ওজন বৃদ্ধির প্রক্রিয়া চলছিল গাজীরহাট বাজারে। এ খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সেখানে গিয়ে চিংড়িতে অপ দ্রব্য জেলিও সরঞ্জাম ও পুষকৃত ২৫ কেজি চিংড়ি উদ্ধার হয়। পরে গাজিরহাট বাজারের মৎস্য ব্যবসায়ী আলমঙ্গীর হোসেনকে পুষ করার অপরাধে ১ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, গাজিরহাট বাজারের এক মৎস্য ব্যবসায়ীকে পুষ করার অপরাধে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করে সাজা প্রদান করেও কোন ভাবে থামানো যাচ্ছে না চিংড়িতে অপদ্রব্য পুষ। এর আগে গত ১০ ডিসেম্বর পারুলিয়া মৎস্য সেডে অভিযান পরিচালনা করে ২ ব্যবসায়ীকে দুই লাখ টাকা অর্থদন্ড দেওয়া হয়। এরপরও মানুষ এমন অপরাধ কর্মকান্ড বন্ধ না করে একই অপরাধ করে যাচ্ছে।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মেরিন এন্ড ফিসারিজ অফিসার সাজ্জাদ হোসেন, নওয়াপাড়া ইউপি প্যানেল চেয়ারম্যান মোনায়েম হোসেনসহ স্থানীয় ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীগন। পরে জনসম্মূখে জব্দ হওয়া চিংড়ি বিনষ্ট করা হয়।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী