শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে বোনের জমি দখলের চেষ্টা, ভাংচুর, মারপিটের অভিযোগ

যশোরের কেশবপুর উপজেলার কোমরপোল গ্রামে অসহায় বোনের জমি দখলে নিতে তার ভাইসহ কয়েকজন ব্যক্তি বোনের জমির উপর ইটের গাথুনির ভিটা উচ্ছেদ, ছাপড়া ঘর ভাংচুর ও মারপিটের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় অসহায় মাজিদা বেগমের মেয়ে শিল্পী আক্তার বাদী হয়ে কেশবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, তার মা মাজিদা বেগমকে হেবার দলিলে কড়িয়াখালী মৌজার ৭ শতক জমি ভোগ দখল করে আসছে। যার মধ্যে সাড়ে ৩শতক জমিতে বিভিন্ন ফলজ গাছ ও সজ্বি চাষ করে। এবং বাকি জমিতে ইটের গাথুনি দিয়ে পাকা ঘর নির্মানের জন্য ভিত তৈরী করে। গত সোমবার সকালে তার মামা আক্তার বাসিয়া, আমজেদ বাসিয়া, মোক্তার বাসিয়া, মনিরুল বাসিয়া ও আজিজুর বাসিয়ার নেতৃত্বে জমিতে অনধিকার প্রবেশ করে ভিতের ইট, ছাপড়া ঘর ভাংচুর ও কলা, সুপারি গাছ কেটে দেয় এবং দখলে নেয়ার চেষ্টা চালায়। এ সময় বাঁধা দিতে গেলে তার মা মাজিদা বেগম ও শিল্পী আক্তারকে মারপিট করে আহত করে। আহতদের দ্রুত স্থানীয় ডাক্তারের নিকট নেয়া হয়। কেশবপুর থানায় এ ঘটনায় অভিযোগ দায়ের করে।

কেশবপুর থানার কর্তব্যরত এসআই আশরাফুল ইসলাম অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করেছেন।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ২ ছাত্রলীগ কর্মী আটক

যশোরের বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে দুই ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।বিস্তারিত পড়ুন

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার
  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি