বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গণহত্যার সঙ্গে জড়িতদের বিএনপিতে নেয়া হবে না : মির্জা ফখরুল

গণহত্যাকারী, সন্ত্রাসীদের বিএনপিতে কোনো ঠাঁই নাই উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলীয়ভাবে নির্দেশনা দেয়া আছে, যারা গণহত্যার সঙ্গে জড়িত ছিল তাদের বিএনপিতে নেয়া হবে না।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে মহাসচিবের পক্ষ থেকে দুই হাজার শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সারা দেশে বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতারা বিএনপিতে যোগদান করছেন এ বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, এটা আমার জানা নাই। তবে আমাদের চেয়ারম্যান সাহেবের (তারেক রহমান) নির্দেশ দেওয়া আছে, যারা সন্ত্রাসী, গণহত্যা ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিল তাদের কাউকে বিএনপিতে নেওয়া হবে না।

দেশে দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে উত্তোরণের উপায় জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, এর জন্য গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে। জনগণের শাসনকে স্থাপিত করতে হবে। জনগণের যে নির্বাচিত পার্লামেন্ট সে পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে। অন্য কোনো উপায় আছে বলে আমার জানা নেই।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মমিনুল হক বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, আনসারুল হক, জেলা বিএনপির কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম শরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারেক আদনান, জেলা ছাত্রদলের সভাপতি কায়েস, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদ হোসেন সাজু।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩বিস্তারিত পড়ুন

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

যাত্রীদের বাড়তি চাপ ও চাহিদা বিবেচনায় নিয়ে মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিটবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • বিদ্যুতের দাম বাড়লো
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা