সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সময় টিভির সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে বেনাপোলে মানববন্ধন

বেনাপোল প্রতিনিধি : সময় টিভির নড়াইল প্রতিনিধি সৈয়দ সজিবুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে বেনাপোলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) বেলা ১২ টায় বেনাপোল কাস্টমসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আয়ুব হোসেন পক্ষীর সঞ্চালনায় বেনাপোলে কর্মরত গণমাধ্যম কর্মীরা এ মানববন্ধন অংশ নেন।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, যখনি গণমাধ্যমকর্মী নীতি, নৈতিকতা নিয়ে পেশাগত দায়িত্ব পালন করার চেষ্টা করেছে তখনি কালো শক্তির শিকার হয়েছেন। সত্য, ন্যায়, ব্স্তূনিষ্ঠ ও নির্ভীক সংবাদ প্রকাশ করতে গিয়ে সারা বাংলাদেশে সাংবাদিকরা আগেও হামলা- মামলার স্বীকার হয়েছে এখনও হচ্ছে। প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বেনাপোলের সাংবাদিকরা বলেন, আগামী ৩দিনের মধ্যে সাংবাদিক হত্যা প্রচেষ্টাকারীদের গ্রেফতার করা না হয় তাহলে বাংলাদেশের শেষ সীমান্ত বেনাপোল থেকে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, একুশে টিভির বেনাপোল প্রতিনিধি জামাল হোসেন, এখন টিভি ও দৈনিক জনকন্ঠের আবুল হোসেন, আনন্দ টিভির আয়ুব হোসেন পক্ষী, ঢাকা পোস্ট’র ওসমান গনি, এশিয়ান টিভির সেলিম আহম্মেদ, গ্লোবাল টিভির রাসেল ইসলাম, চ্যানেল এসটিভির তামিম হোসেন সবুজ, বাংলা টিভির আরিফুল ইসলাম, দৈনিক একুশে সংবাদের বেনাপোল প্রতিনিধি খসরুনোমান সংগ্রাম, প্রতিদিনের কথার আনিছুর রহমান, ভোরের ডাকের আশানুর রহমান আশা, যায়যায়দিনের জি এম আশরাফ, দৈনিক জন্মভূমির আবুল বাশার, দৈনিক কালান্তরের কামাল উদ্দীন বিশ্বাস,দৈনিক দিনকালের মতিয়ার রহমান, দৈনিক প্রতিদিনের সংবাদের মনির হোসেন, দৈনিক লাখো কন্ঠের আসাদুজ্জামান রিপন, দৈনিক আমার সময়ের রাশেদুজ্জামান রাসেল, দৈনিক গ্রামের কন্ঠের জাহিদ হাসান, দৈনিক রানারের আরিফুজ্জামান, দৈনিক অনির্বাণের তামিম হোসেন সবুজ, মাতৃছায়ার সুমন হুসাইন, দৈনিক কাগজের জাকির হোসেন, দৈনিক প্রতিদিনের কন্ঠের আসাদুর রহমান আসাদ, শাহরিয়ার হুসাইন মুন ও দৈনিক রুপান্তরের শাহনেওয়াজ স্বপন।

প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে নড়াইল শেখ রাসেল সেতুর ওপর অজ্ঞাত সন্ত্রাসীদের হামলার শিকার হন সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান‌। আশঙ্কাজনক অবস্থায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক জ্বালানি ও পণ্যবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি

ইলিশ বাংলাদেশের পরিচিত ও জনপ্রিয় মাছ। অথচ সেই ইলিশই এবার ভারত থেকেবিস্তারিত পড়ুন

বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

“সবার আগে বাংলাদেশ” এই চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধিবিস্তারিত পড়ুন

  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ