বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার খোরদোয় যুবদলের কর্মী সমাবেশ

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কলারোয়ার দেয়াড়া ইউনিয়নের যুবদলের ১, ২ ও ৩ নং ওয়ার্ড কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব ও কলারোয়া প্রেসক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জু।
প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক প্রভাষক সালাউদ্দিন পারভেজ।
বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন।
বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় খোরদো বাজারস্থ দেয়াড়া ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ কর্মী সমাবেশে সাংগঠনিক কর্মকাণ্ড আরও বেগবান করার আহ্বান জানান নেতৃবৃন্দ। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে দলের সকল স্তরের নেতাকর্মীকে জাতীয়তাবাদী শক্তির পক্ষে জনমত সংগঠিত করার জন্য নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করা হয় সমাবেশে।
দেয়াড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ মনজুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দেয়াড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বিএম আফজাল হোসেন পলাশ, যুগ্ম আহ্বায়ক আবু জাফর, যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান রাজু, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন খোকন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মুসা কালিমুল্লাহ, যুবদল নেতা আনিছুর রহমান, জাহিদুল ইসলাম, ইয়াকুব সানা, সাগর, মফিজুল প্রমুখ।
সমাবেশে দেয়াড়া ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক কমিটি গঠন করা হয়।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন দেয়াড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হোসেন টুকু।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা