বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রৈমাসিক সভা

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে : কেশবপুরে বেসরকারি মানবাধিকার উন্নয়ন সংগঠন পরিত্রাণ ও দাতা সংস্হা ইউরোপিয়ান ইউনিয়ন, ক্রিশ্চিয়ান এইড ও মানুষের জন্য ফাউন্ডেশন এর এসডিআরএম প্রকল্পের উদ্যোগে পরিত্রাণ এর কেশবপুর কার্যালয়ের সভাকক্ষে ১৮ জানুয়ারি সকালে বাংলাদেশ দলিত পরিষদের (বিডিপি) কেশবপুর উপজেলা শাখার ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভাপতি সুজন দাস ্এর সভাপতিত্বে সভার কার্যক্রম শুরু হয়। সভাপতি সুজন দাস, বিডিপির সকল সদস্য ও পরিত্রাণের কর্মকর্তাদের শুভেচ্ছা জানান ও সকলকে ত্রৈমাসিক সভায় সক্রিয় অংশগ্রহনের আহ্বান জানান। পরিত্রাণের পিসি উজ্জল কুমার দাস, বাংলাদেশ দলিত পরিষদের (বিডিপি) কেশবপুর উপজেলা শাখার সাংগঠনিকভাবে দ্ক্ষ এবং পিছিয়ে রাখা দলিত জনগোষ্ঠীর অধিকার আদায়ে সকল ভেদাভেদ ভুলে একত্রিত হয়ে কাজ করার পরামর্শ দেন।

তিনি নতুনদের উদ্দেশ্যে বিগত দিনে দলিত পরিষদের অগ্রণী ভুমিকা ও সাহসী পদক্ষেপ সমূহের উদাহরন তুলে ধরে নিজেদের অধিকার, নিজেদের আদায় করার জন্য সাংগঠনিকভাবে শক্তিশালী ও নেতৃত্ব অপরিহার্যতার উপর গুরুত্ব দেন।ৃ যোসেফ সরকার, বাংলাদেশ দলিত পরিষদের এর লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম ও সহযোগী দাতা সংস্থা ইউরোপিয়ান ইউনিয়ন, ক্রিশ্চিয়ান এইড ও মানুষের জন্য ফাউন্ডেশন এর ভুমিকা তুলে ধরেন। সদস্যগন মুক্ত আলোচনায় অধিকার ভিত্তিক বিভিন্ন বিষয় উপস্থাপন করেন। উক্ত সভায় উপস্থিত ছিলেন প্রকল্পের সমন্বয়কারী যোসেফ সরকার,ভলেন্টিয়ার সুমন দাস ও সাবিরা খাতুন। সভায় বিডিপি এর কেশবপুর উপজেলা শাখার মোট ২৫ জন নারী পুরুষ অংশগ্রহন করেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্পের সমন্বয়কারী যোসেফ সরকার।

পরিশেষে সভাপতি দলিতসম্প্রদায়ের ক্ষমতায়ন এবং সামাজিক বৈষম্য দূরীকরনের লক্ষ্যে সকলকে অগ্রগামী ভ’মিকা পালন করার আহবান জানিয়ে ও সকলের সুস্বাস্থ্য কামনা করে সভার কার্যক্রম শেষ করেন।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী

খুলনার ডুমুরিয়া ও যশোরের কেশবপুর উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া বুড়িভদ্রা নদীতেবিস্তারিত পড়ুন

যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ ও যশোর-২ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনেবিস্তারিত পড়ুন

  • যশোরের ৬ আসনের মধ্যে তিনটিতেই বিএনপির প্রার্থী পরিবর্তন
  • ১৭ বছর পর কেশবপুরে শ্রাবণ : কেশবপুরে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা
  • কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তবিবুর এক সন্তানের জননীকে নিয়ে উধাও
  • যশোর-৬ এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান
  • মালয়েশিয়ায় সড়ক দু*র্ঘ*ট*না*য় কলারোয়ার যুবকসহ নি*হ*ত-৩
  • কেশবপুরে ১০২ দলিত শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ
  • কেশবপুরের কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জীর পিতার মৃত্যুতে গভীর শোক
  • কেশবপুরে জুলাই শহীদ দিবস পালিত
  • কেশবপুর হাসপাতালে ভ্যাকসিন নিয়ে হাজির মানবিক ইউএনও
  • মনিরামপুর মহাসড়কে পথচারীদের জন্য শ্যামল ছায়া পরিবেশ
  • মনিরামপুরে বাল্যবিবাহ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা
  • কেশবপুরে “শেকড়ের সন্ধানে” সংস্থা’র সাহিত্য আসর