শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ‘সেব’ কক্সবাজার’র সাথে সাতক্ষীরা জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী মালিক সমিতির মতবিনিময় সভা

শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ‘সেব’ কক্সবাজার’র সাথে সাতক্ষীরা জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) রাত ৯টায় তুফান কনভেনশন সেন্টার লেকভিউতে সেব খুলনা-সাতক্ষীরা অঞ্চলের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) সভাপতি সাবেক এমপি লুৎফুর রহমান কাজল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “চিংড়ি সেক্টরকে বাঁচাতে হলে ভালো মানের চিংড়ি পোনা উৎপাদন করতে হবে। চিংড়ি চাষীদের স্বার্থ সংরক্ষণে গুরুত্ব দিতে হবে এবং উন্নতমানের পোনা সরবরাহ করতে হবে। সেই সাথে সকলের ব্যবসায়ীক উন্নয়নের স্বার্থে নীতিমালা তৈরি করা হবে। তাহলে এই সেক্টর বেঁচে থাকবে। চিংড়ি পোনা সংক্রান্ত বিষয়ে সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) এর মহাসচিব গিয়াস উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি সাহেদ আলী, সহ-সভাপতি শহীদ ফারুক সাচী, কোষাধ্যক্ষ আনিছুর রহমান, নির্বাহী সদস্য আলমগীর হোসেন, সুলতান আহম্মদ বুলু চৌধুরী, সালেহীন রহমান, আব্দুর রহিম চৌধুরী প্রমুখ।

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী মালিক সমিতির উপদেষ্টা মেসার্স সততা এন্টারপ্রাইজ এর সত্বাধিকারী আইয়ুব হোসেন, সৈকত ফিসের সত্বাধিকারী ইব্রাহিম হোসেন, সমিতির কোষাধ্যক্ষ ও মেসার্স পাপড়ি ফিসের সত্বাধিকারী মো. রুহুল আমিন, আল-আকসা হ্যাচারির মো. নজরুল ইসলাম, নিউ যমুনা হ্যাচারির কাজী আমিনুল ইসলাম, একে ফিসের রুহুল কুদ্দুস, আফজালুর করিম বিপু, মেঘনা শ্রিম্প হ্যাচারির স্বত্বাধিকারী ইদ্রিস বাবু, জে স্টার হ্যাচারির শেখ জাহাঙ্গীর হোসেন, বুলু হ্যাচারির বাবন কান্তি দাস, বিসমিল্লাহ হ্যাচারির গাউছুল হোসেন রাজ, রংধ্বনু হ্যাচারির শেখ রফিকুজ্জমামান খোকন, পদ্মা হ্যাচারির সাহারুল ইসলাম বকুল, সোনামুখ হ্যাচারির হারুন আকন্দী অনি, কক্সবাজার হ্যাচারির শিবু প্রসাদ ঘোষ, সুন্দরবন হ্যাচারির জসীম, খাজা হ্যাচারির আব্দুস সাত্তার, ওবায়দুর রহমান লিটন, শেখ ফিসের শেখ মুজিবর রহমান, রাসেল ফিসের মনিরুল ইসলাম, সৈকত ফিসের ইব্রাহীম হোসেন, সততা ফিসের মো. আইয়ুব আলী প্রমুখ।

মতবিনিময় সভায় সমিতির বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এ সময় শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ‘সেব’ ও সাতক্ষীরা জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী মালিক সমিতির সদস্য, পোনা ব্যবসায়ী, আমন্ত্রিত অতিথি হিসেবে খুলনা- সাতক্ষীরা অঞ্চলের হ্যাচারি মালিকগণ উপস্থিত ছিলেন। এছাড়াও কক্সবাজারের বিভিন্ন হ্যাচারীর প্রতিনিধিবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন বাংলাদেশ ‘সেব’ এর সিনিয়র সহ-সভাপতি সাহেদ আলী।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়