শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সৌদির ফ্রান্স কনস্যুলেটে হামলা, প্রহরীকে ছুরিকাঘাত

সৌদি আরবের জেদ্দা শহরে বৃহস্পতিবার ফরাসি কনস্যুলেটে হামলার ঘটনা ঘটেছে। এসময় প্রহরীকে ছুরিকাঘাত করা হয়েছে।

সৌদি আরবে অবস্থিত ফরাসি দূতাবাস জানিয়েছে, জেদ্দা কনস্যুলেটের প্রহরীকে ছুরিকাঘাত করেছে এক ব্যক্তি। আহত প্রহরীকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক নয়।

এক বিবৃতিতে দূতাবাস আরও বলেছে, ফরাসি দূতাবাস এই হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছে। কোনও কূটনৈতিক স্থাপনায় কোন ধরনের হামলার ন্যায্যতা নেই। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, হামলাকারী ব্যক্তি সৌদি নাগরিক। তাকে গ্রেফতার করা হয়েছে।

আজই ফ্রান্সের নিস শহরের এক গির্জায় ছুরি দিয়ে তিন ব্যক্তিকে হত্যা করে এক ব্যক্তি। নিস শহরের মেয়র ওই হামলাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছেন। কিছু দিন আগেও ফ্রান্সে এক শিক্ষককে হত্যা করে এক উগ্রবাদী। এরপর গোটা বিশ্বের মুসলমান এমনকি বিশ্বনবী হজরত মুহাম্মাদ (সা.)-কে অবমাননা করে বক্তব্য রাখেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন।

তিনি প্রকাশ্যে ঘোষণা দেন যে, মহানবী (সা.)-কে অবমাননা করে কার্টুন ছাপানো ফ্রান্সে কখনোই বন্ধ হবে না। তার এই বক্তব্যের পর মুসলিম বিশ্বে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। ফরাসি প্রেসিডেন্ট এ ধরণের বক্তব্যের মাধ্যমে সব পক্ষকে উগ্রবাদের দিকে আহ্বান করেছেন বলে শান্তিকামী ও বিবেকবান মানুষেরা মনে করছেন।

সূত্র : পার্সটুডে ও আল-জাজিরা।

একই রকম সংবাদ সমূহ

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেবিস্তারিত পড়ুন

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্টের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ওবিস্তারিত পড়ুন

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ