বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা প্রেসক্লাবের কমিটি গঠন: আবুল কাসেম সভাপতি, আসাদুজ্জামান সম্পাদক

সাতক্ষীরা প্রতিনিধি: অচলাবস্থা নিরসনে সাতক্ষীরা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বাংলাদেশ বেতার, ইন্ডিপেন্ডেন্ট টিভি ও আজকের পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাসেম সভাপতি এবং বাংলাদেশ সংবাদ সংস্থা ও বাংলাভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মো. আসাদুজ্জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৬ মে) বিকালে অনুষ্ঠিত সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে গঠিত এই কমিটি ঘোষণা করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সর্বশেষ নির্বাচিত কমিটির সভাপতি ও সময় টিভির সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপী।

১৩ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন- সহ.সভাপতি আবুল কালাম (সম্পাদক, সাপ্তাহিক মুক্ত স্বাধীন), যুগ্ম সম্পাদক এম বেলাল হোসাইন (ডিবিসি নিউজ), সাংগঠনিক সম্পাদক এম শাহিন গোলদার (এসএ টিভি, রাইজিংবিডি ও আলোকিত বাংলাদেশ), অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না (আমাদের অর্থনীতি), সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আকরামুল ইসলাম (যমুনা টিভি), দপ্তর সম্পাদক মাসুদুজ্জামান সুমন এবং নির্বাহী সদস্য যথাক্রমে অ্যাড. খায়রুল বদিউজ্জামান (দৈনিক নিরপেক্ষ), আবু তালেব (নির্বাহী সম্পাদক, দৈনিক দৃষ্টিপাত), কাজী জামাল উদ্দীন মামুন (দৈনিক প্রবর্তন), আব্দুস সামাদ (বাংলাদেশের খবর ও বাংলাদেশ নিউজ) এবং আসাদুজ্জামান সরদার (ঢাকা ট্রিবিউন ও বাংলাট্রিবিউন)।

এর আগে কমিটি গঠনের বিষয়ে গত কয়েকদিন ধারাবাহিক সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে সাতক্ষীরা প্রেসক্লাবের অচলাবস্থা নিরসনে পূর্বের কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করে বক্তব্য রাখেন দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক-ই-এলাহী, সিনিয়র সাংবাদিক প্রথম আলোর কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল আইয়ের সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সময় টিভির মমতাজ আহমেদ বাপী, সাপ্তাহিক সূর্য আলো সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোজাফফর রহমান, বৈশাখী টিভির শামীম পারভেজ, দৈনিক কল্যাণের কাজী ময়না, দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব, কালেরকণ্ঠের মোশারফ হোসেন, এফএনএস ও কান্ট্রি টুডের শহীদুল ইসলাম, কালের চিত্রের আশরাফুল ইসলাম খোকন, এখন টিভির আহসান রাজীব, ভোরের পাতার ডা. মহিদার রহমান, বাংলানিউজের তানজির কচি প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই

গণতন্ত্রের মূল ভিত্তি হলো সকল নাগরিকের সমান অংশগ্রহণ ও সমান সুযোগ। কিন্তুবিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস
  • ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে সাতক্ষীরায় স্মারকলিপি
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
  • জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাংবাদিকতার একাল-সেকাল: প্রযুক্তির অগ্রগতি, নাকি পেশার অবক্ষয়?
  • সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!