শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সন্ত্রাসী হাসান ও তার স্ত্রীর শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

গাজী হাবিব, সাতক্ষীরা:
নারকেল পাতা কাটাকে কেন্দ্র করে আবুল কালামের স্ত্রী আছিয়া ও তার ছেলে সাগরকে কুপিয়ে জখমকারী হাসান ও তার পরিবারের সদস্যদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকা বাসী।

শনিবর (১৭ মে) বেলা ১১ টায় সাতক্ষীরা পৌরসভার মধ্যকাটিয়ায় (মাঠপাড়া) স্থানীয় এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা এখানে শতাধিক পরিবার মিলেমিশে বসবাস করি।

শুধুমাত্র হাসানের (৪২) পরিবার এই এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট করছে। যখন তখন যে কারো গায়ে হাত তোলে। ঘর থেকে দা বের করে আনে কোপানোর জন্য। শুধু হাসান একা নয় তার পরিবারের কোন সদস্যই কারো সাথে মিলেমিশতে থাকতে পারে না। সামান্য কারণে আবুল কালামের স্ত্রী ও সন্তানের উপরে তারা যেভাবে হামলা চালিয়েছে তা কোন সুস্থ মানুষ করতে পারেন। আমরা হাসান ও তার পরিবারের সদস্যদের উপযুক্ত শাস্তি চাই।

বক্তারা আরো বলেন, হাসান তার পিতাকেও ছাড় দেয়নি। তাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। কারো সাথে সামান্য মুখ বলাবলি হলেও এই হাসান ও তার পরিবারের সদস্যরা বাড়ি থেকে অস্ত্র বের করে নিয়ে আসে। অসহায় মহিলাদের যখন তখন মারপিট করে। এমনকি তার আপন মামীকেও প্রায় মারপিট করে। অশ্লীল ভাষা ব্যবহার করে। আমরা হাসান ও তার পরিবারের সদস্যদের উপযুক্ত শাস্তি চাই।

স্থানীয় বৃদ্ধা লালবানু বলেন, হাসানের ভাই জুল হোসেন ও ছেলে সাব্বির জামিনে বাইরে এসেই আমাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছে। আমরা তাদের ভয়ে আতঙ্কিত। হাসানকেও যদি জামিন দেওয়া হয় তাহলে বাড়িতে এসেই আমাদেরকে মারপিট করতে পারে। আমি হাসান ও তার বউয়ের শাস্তি চাই।
উল্লেখ্য, গত ১৩ মে দুপুরে আবুল কালামের ঘরের চালে থাকা নারকেল পাতা কাটাকে কেন্দ্র করে বাকবিতন্ডার এক পর্যায়ে হাসান ও তার স্ত্রী কুড়াল দিয়ে আছিয়া খাতুন (৫০)কে শ্লীলতাহানী করত: কুপিয়ে মারাত্মক জখম করে। ঠেকাতে এলে আছিয়া খাতুনের ছেলে মোঃ সাগর (৩৩)কে কুপিয়ে ডান হাতের রগ বিচ্ছিন্ন করে দেয়। এ ঘটনায় আবুল কালামের অপর ছেলে মোঃ শাওন (২৭) মঙ্গলবার (১৩ মে) সদর থানায় একটি মামলা দায়ের করে। সেই মামলায় হাসান, তার স্ত্রী সালমা, ছেলে সাব্বির ও ভাই জুল হোসেন গ্রেপ্তার হয়। পরে জুল হোসেন ও সাব্বির জামিন পেয়েছে। জখম হওয়া আছিয়া খাতুন ও তার ছেলে এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, আব্দুল হক সুবেদারের ছেলে হিরাক, হিরকের স্ত্রী ছন্দা খাতুন, হাসানের মামী ফজিলা বেগম, হাসনের মামা ওসমান, আব্দুস সালাম, ওমর আলী, বৃদ্ধা লালবানু, সাহারুলের স্ত্রী হাবিবা আক্তার প্রমুখ।

মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ বিভিন্ন স্লোগান সম্বলিত প্লাকার্ড প্রদর্শন করে হাসান ও তার পরিবারের সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

একই রকম সংবাদ সমূহ

মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা

শুরু হলো হিন্দু ধর্মালম্বীদের মনসা পূজা ও বিশ্বকর্মা পূজা, সাতক্ষীরা শহরের পলাশপোলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়
  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত