বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় মা ও শিশু সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা বিষয়ক কর্মশালা

তালা প্রতিনিধি : বৃহস্পতিবার (২৯ মে) সকালে তালা পরিষদ হল রুমে উপজেলা পর্যায়ে মা ও শিশু সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা-২০২৪ বিষয়ক উপজেলা কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সাপোটিং ইমপ্লিমেন্টেশন অফ দ্যা মাদার চাইল্ড বেনিফিট প্রোগ্রাম (SIMCBP) শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত উক্ত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক নাজমুন নাহার।

কর্মশালায় ভার্চুয়ালে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের যুগ্ন-সচিব (উন্নয়ন) ডঃ প্রকাশ কান্তি চৌধুরী। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনোজ কান্তি রায় ও পরিবার পরিকল্পনা অফিসার মোঃ কামাল হোসেন।

কর্মশালায় জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, ইসলামকাটী ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, খলিষখালী ইউপি চেয়ারম্যান সাবির হোমেন, খেশরা ইউপি চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সোনালী ব্যাংক কর্মকর্তা গোবিন্দ সাধুসহ বিভিন্ন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও সচিরা অংশগ্রহণ করেন।

কর্মশালা শেষে আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রমের আওতায় ৩২ জন মহিলার মাঝে ১৬ লাখ টাকা বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

শিশু রামিছা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে তালায় মানববন্ধন, স্মারকলিপি প্রদান

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা পরিষদের সামনে শিশু রামিছা ধর্ষণ ওবিস্তারিত পড়ুন

তালায় গাঁজা সেবনের সময় আটক দিদার মোড়ল, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

সাতক্ষীরার তালায় আলোচিত মোঃ দিদার আলী মোড়লকে গাঁজা সেবনের সময় আটক করেছেবিস্তারিত পড়ুন

তালায় নিরাপদ দুধ উৎপাদনে ব্র্যাক ডেইরির প্রশিক্ষণ কর্মশালা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : “নিরাপদ দুধ পান করি, সুস্থ জীবন গড়ি” প্রতিপাদ্যেবিস্তারিত পড়ুন

  • তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা : মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা
  • সাতক্ষীরার তালায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • তালার খলিলনগরে ৬ কিলোমিটার রাস্তা সংস্কার কাজের উদ্বোধন
  • তালায় তরুণদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ
  • তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে তালা প্রেস ক্লাবের অভিনন্দন
  • ভারতে মুসলিম নি*র্যাতনের প্রতিবাদে তালায় বিশাল বি*ক্ষোভ মিছিল
  • তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন শনিবার
  • প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু
  • কলারোয়ায় বুশরা সমবায় সমিতির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন
  • তালায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • তালার হাজরাকাটি বাজারে চাঁদাবাজি ও দোকান দখলের অভিযোগে থানায় এজাহার দায়ের